৩৭

الصافات

সূরা আস-সাফফাত

As-Saffat

মক্কী ১৮৩ আয়াত ৫ রুকু পারা ২৩

মক্কী সূরা, বিসমিল্লাহসহ ১৮৩ আয়াত এবং ৫ রুকূ

اَمۡ خَلَقۡنَا الۡمَلٰٓئِکَۃَ اِنَاثًا وَّہُمۡ شٰہِدُوۡنَ ﴿۱۵۱﴾

১৫১
আমরা কি ফেরেশতাদের নারীরূপে সৃষ্টি করেছি এবং তারা কি এর সাক্ষী ছিল?কদেখুন: ১৭:৪১; ৩৭:১৫১; ৪৩:২০খদেখুন: ৪৩:১৭; ৫৩:২২

اَلَاۤ اِنَّہُمۡ مِّنۡ اِفۡکِہِمۡ لَیَقُوۡلُوۡنَ ﴿۱۵۲﴾ۙ

১৫২
সাবধান! নিশ্চয় এটা তাদের উদ্ভাবিত মিথ্যা। তারা যখন বলে,

وَلَدَ اللّٰہُ ۙ وَاِنَّہُمۡ لَکٰذِبُوۡنَ ﴿۱۵۳﴾

১৫৩
‘আল্লাহ সন্তান জন্ম দিয়েছেন।’ আর নিশ্চয় তারাই মিথ্যাবাদী।

اَصۡطَفَی الۡبَنَاتِ عَلَی الۡبَنِیۡنَ ﴿۱۵۴﴾ؕ

১৫৪
তিনি কি পুত্রদের পরিবর্তে কন্যাদের বেছে নিয়েছেন?

مَا لَکُمۡ ۟ کَیۡفَ تَحۡکُمُوۡنَ ﴿۱۵۵﴾

১৫৫
তোমাদের কী হয়েছে? (এ) তোমাদের কেমন বিচার?

اَفَلَا تَذَکَّرُوۡنَ ﴿۱۵۶﴾ۚ

১৫৬
অতএব তোমরা কি উপদেশ গ্রহণ করবে না?

اَمۡ لَکُمۡ سُلۡطٰنٌ مُّبِیۡنٌ ﴿۱۵۷﴾ۙ

১৫৭
গদেখুন: ৫২:৩৯অথবা তোমাদের কাছে কি কোনো অকাট্য যুক্তিপ্রমাণ আছে?ঘদেখুন: ৬:১০১

فَاۡتُوۡا بِکِتٰبِکُمۡ اِنۡ کُنۡتُمۡ صٰدِقِیۡنَ ﴿۱۵۸﴾

১৫৮
সুতরাং তোমরা সত্যবাদী হয়ে থাকলে তোমাদের কিতাব নিয়ে আসো।২৫০৮
২৫০৮। কোনো ঐশী কিতাবেই ঘুণাক্ষরেও এরূপ নির্বোধ ও জঘন্য মত পোষণ করা হয় নি। ২৫০৯ টীকা পরবর্তী পৃষ্ঠায় দ্রষ্টব্য

وَجَعَلُوۡا بَیۡنَہٗ وَبَیۡنَ الۡجِنَّۃِ نَسَبًا ؕ وَلَقَدۡ عَلِمَتِ الۡجِنَّۃُ اِنَّہُمۡ لَمُحۡضَرُوۡنَ ﴿۱۵۹﴾ۙ

১৫৯
আর তাঁর ও জিনদের মাঝে এক রক্তের সম্পর্ক রয়েছে বলে তারা দাবি করে। অথচ জিনরা ভালোভাবেই জানে, (তাঁর সামনে) তাদেরকেও হাজির করা হবে।

سُبۡحٰنَ اللّٰہِ عَمَّا یَصِفُوۡنَ ﴿۱۶۰﴾ۙ

১৬০
তারা যা বর্ণনা করছে, আল্লাহ তা থেকে পবিত্র।