৩৬

يس

সূরা ইয়াসীন

Ya Sin

মক্কী ৮৪ আয়াত ৫ রুকু পারা ২২–২৩

মক্কী সূরা, বিসমিল্লাহসহ ৮৪ আয়াত এবং ৫ রুকূ

فَلَا یَسۡتَطِیۡعُوۡنَ تَوۡصِیَۃً وَّلَاۤ اِلٰۤی اَہۡلِہِمۡ یَرۡجِعُوۡنَ ﴿٪۵۱﴾

৫১
তখন তারা ওসিয়্যত (অর্থাৎ উইল) করতেও (১৮) সক্ষম হবে না এবং তারা নিজেদের পরিবার- পরিজনের কাছেও ফিরে যেতে পারবে না।
সূরা ইয়াসীন - রুকু ৩

وَنُفِخَ فِی الصُّوۡرِ فَاِذَا ہُمۡ مِّنَ الۡاَجۡدَاثِ اِلٰی رَبِّہِمۡ یَنۡسِلُوۡنَ ﴿۵۲﴾

৫২
আর (যখন) শিঙায় ফুঁ দেওয়া হবে২৪৫১ তখন অকস্মাৎ তারা কবর থেকে বেরিয়ে নিজেদের প্রতিপালক-প্রভুর দিকে দৌড়ে আসবে।
২৪৫১। ‘আর (যখন) শিঙায় ফুঁ দেওয়া হবে’-এর দুটি অর্থই হতে পারে। কিয়ামতের দিন শিঙা বেজে উঠবে, এটাই প্রাথমিক অর্থ। রূপক বর্ণনা হিসাবে এর দ্বারা প্রতিশ্রুত ধর্মসংস্কারকের আগমনকেও বুঝায়, যার উদাত্ত আহ্বানে সাড়া দিয়ে আধ্যাত্মিকভাবে মৃত ব্যক্তিরা যেন কবর থেকে পুনরুত্থিত হয় এবং ধর্মের ঐশীবাণী শোনার জন্য ব্যতিব্যস্ত হয়ে ওঠে।

قَالُوۡا یٰوَیۡلَنَا مَنۡۢ بَعَثَنَا مِنۡ مَّرۡقَدِنَا ٜؐۘ ہٰذَا مَا وَعَدَ الرَّحۡمٰنُ وَصَدَقَ الۡمُرۡسَلُوۡنَ ﴿۵۳﴾

৫৩
তারা (একে অপরকে) বলবে, ‘হায়, দুর্ভোগ আমাদের! কে আমাদের নিজ বিশ্রামস্থল থেকে আমাদেরকে উঠিয়েছে?২৪৫২ এ তো তা-ই যার প্রতিশ্রুতি রহমান আল্লাহ দিয়েছিলেন এবং রসূলরা সত্যই বলেছিল।’কদেখুন: ৩:২৬; ৪০:১৮; ৪৫:২৩খদেখুন: ১৫:৪৮; ১৮:৩২; ৮৩:২৪
২৪৫২। হাশরের দিন যখন মানুষকে ওঠানো হবে এবং অবিশ্বাসীরা তাদের কুকর্মগুলো দেখতে পাবে ও শাস্তির মুখোমুখি হবে তখন তারা ভীতি ও নৈরাশ্যের বশে বলে উঠবে- ‘হায়, দুর্ভোগ আমাদের! কে আমাদের নিজ বিশ্রামস্থল থেকে আমাদেরকে উঠিয়েছে?’ পূর্ববর্তী আয়াতের উপমার রেশ ধরে বলা যায়, যারা আল্লাহর প্রেরিত পুরুষের আগমনকালে তাঁর কথায় কর্ণপাত করে না বরং অবাধ্যতা করে (আধ্যাত্মিক) মৃত অবস্থায় থাকাই শ্রেয় জ্ঞান করে, এ আয়াতটি তাদের সম্পর্কেও প্রযোজ্য, কেননা ঐশী আহ্বান শুনে তারা উচ্চৈঃস্বরে বলে ওঠে, আমাদের বর্তমান মধুর অবস্থায় পরিবর্তন ও বিপ্লব ঘটিয়ে সে ব্যক্তি কেনো আমাদেরকে তার পেছনে একত্রিত হতে বিরক্তিকর ডাক দিচ্ছে।

اِنۡ کَانَتۡ اِلَّا صَیۡحَۃً وَّاحِدَۃً فَاِذَا ہُمۡ جَمِیۡعٌ لَّدَیۡنَا مُحۡضَرُوۡنَ ﴿۵۴﴾

৫৪
এ হবে কেবল এক ভয়ংকর শব্দবিশিষ্ট শাস্তি।২৪৫৩ তখন অকস্মাৎ তাদের সবাইকে আমাদের সামনে উপস্থিত করা হবে।
২৪৫৩। উপর্যুপরি কয়েকটি আয়াতে এই ‘এক ভয়ংকর শব্দ’ বার বার ব্যবহৃত হওয়াতে প্রতীয়মান হয় যে, এ সূরাটি এমন একটি সময়ের উল্লেখ করছে যখন আল্লাহর শাস্তি প্রচণ্ড বিকট শব্দের আকারে নেমে আসবে। এতে সম্ভবত ইঙ্গিত করা হচ্ছে যে, আণবিক বোমার বিস্ফোরণে শহর ও জনপদগুলো কয়েক মিনিটের মধ্যেই একেবারে নিশ্চিহ্ন হয়ে যাবে।

فَالۡیَوۡمَ لَا تُظۡلَمُ نَفۡسٌ شَیۡئًا وَّلَا تُجۡزَوۡنَ اِلَّا مَا کُنۡتُمۡ تَعۡمَلُوۡنَ ﴿۵۵﴾

৫৫
অতএব সে-দিন কারো প্রতি কোনো অন্যায় করা হবে না। আর তোমরা যা করতে তোমাদেরকে কেবল তারই প্রতিদান দেওয়া হবে।

اِنَّ اَصۡحٰبَ الۡجَنَّۃِ الۡیَوۡمَ فِیۡ شُغُلٍ فٰکِہُوۡنَ ﴿ۚ۵۶﴾

৫৬
নিশ্চয় জান্নাতবাসীরা সে-দিন সানন্দে নানাবিধ কাজে ব্যস্ত থাকবে।২৪৫৪
২৪৫৪। পরজগতের জীবন স্থবির ও কর্মহীন বলে মনে করা ঠিক নয়, বরং তা হবে আধ্যাত্মিক উন্নতির সাথে এক কর্মময় ও অগ্রসরমান জীবন।

ہُمۡ وَاَزۡوَاجُہُمۡ فِیۡ ظِلٰلٍ عَلَی الۡاَرَآئِکِ مُتَّکِـُٔوۡنَ ﴿۵۷﴾

৫৭
তারা এবং তাদের সঙ্গীরা (রহমতের) ছায়ায় পালঙ্কে হেলান দিয়ে বসবে।২৪৫৫
২৪৫৫। সকল প্রকারের আনন্দ ও সুখই বেশি বেশি উপভোগ্য হয়, যখন প্রিয়জনকে সাথে নিয়ে তা ভোগ করা হয়।

لَہُمۡ فِیۡہَا فَاکِہَۃٌ وَّلَہُمۡ مَّا یَدَّعُوۡنَ ﴿ۚۖ۵۸﴾

৫৮
গদেখুন: ৫২:২৩; ৫৫:৫৩সেখানে তাদের জন্য থাকবে ফলফলাদি এবং তাদের জন্য সে সবকিছু থাকবে যা তারা আকাঙ্ক্ষা করবে।

سَلٰمٌ ۟ قَوۡلًا مِّنۡ رَّبٍّ رَّحِیۡمٍ ﴿۵۹﴾

৫৯
বার বার কৃপাকারী প্রতিপালক-প্রভুর পক্ষ থেকে বলা হবে, ‘সালাম’২৪৫৬।

وَامۡتَازُوا الۡیَوۡمَ اَیُّہَا الۡمُجۡرِمُوۡنَ ﴿۶۰﴾

৬০
আর (আল্লাহ আরো বলবেন,) ‘হে অপরাধীরা! আজ তোমরা (মুমিনদের কাছ থেকে) পৃথক হয়ে যাও।