২৬

الشعراء

সূরা আশ-শুআরা

Ash-Shu`ara'

মক্কী ২২৮ আয়াত ১১ রুকু পারা ১৯

মক্কী সূরা, বিসমিল্লাহসহ ২২৮ আয়াত এবং ১১ রুকূ

کَذٰلِکَ سَلَکۡنٰہُ فِیۡ قُلُوۡبِ الۡمُجۡرِمِیۡنَ ﴿۲۰۱﴾ؕ

২০১
এভাবেই আমরা অপরাধীদের অন্তরে এটি (তথা এ বিষয়টি) সঞ্চারিত করেছি।২১৩৬
২১৩৬। অবিশ্বাসীদের এই বদভ্যাস (অর্থাৎ অস্বীকার করা) বহিরাগত নয় এবং এর শিকড় তাদের নিজ অন্তরেই প্রোথিত। অসচ্চরিত্রতা ও পাপের প্রশ্রয় থেকে এর জন্ম। প্রকৃতপক্ষে এ আয়াত এক সাধারণ সত্য বর্ণনা করেছে, যখন কোনো মানুষ পাপকে প্রশ্রয় দেয় তখন এর সম্বন্ধে তার সচেতনতা ভোঁতা হয়ে যায় এবং কালক্রমে সে এই পাপের প্রতি আকৃষ্ট হতে থাকে। এরূপেই পাপ ‘পাপীর হৃদয়কে’ ক্রমশ ক্ষয় করে ও অপবিত্র করে ফেলে।

لَا یُؤۡمِنُوۡنَ بِہٖ حَتّٰی یَرَوُا الۡعَذَابَ الۡاَلِیۡمَ ﴿۲۰۲﴾ۙ

২০২
(অতএব) যতক্ষণ তারা যন্ত্রণাদায়ক শাস্তি প্রত্যক্ষ না করবে, এর প্রতি ঈমান আনবে না।

فَیَاۡتِیَہُمۡ بَغۡتَۃً وَّہُمۡ لَا یَشۡعُرُوۡنَ ﴿۲۰۳﴾ۙ

২০৩
সুতরাং তা (অর্থাৎ শাস্তি) তাদের কাছে অকস্মাৎ আসবে আর তারা বুঝতেও পারবে না।

فَیَقُوۡلُوۡا ہَلۡ نَحۡنُ مُنۡظَرُوۡنَ ﴿۲۰۴﴾ؕ

২০৪
তখন তারা বলবে, ‘আমরা কি অবকাশপ্রাপ্ত হবো?’

اَفَبِعَذَابِنَا یَسۡتَعۡجِلُوۡنَ ﴿۲۰۵﴾

২০৫
কদেখুন: ২২:৪৮; ২৮:৭২-৭৩; ৫১:১৫তারা কি আমাদের শাস্তির দ্রুত আগমন কামনা করে?

اَفَرَءَیۡتَ اِنۡ مَّتَّعۡنٰہُمۡ سِنِیۡنَ ﴿۲۰۶﴾ۙ

২০৬
খদেখুন: ২০:১৩২; ২৮:৬২তুমি কি ভেবে দেখেছ, আমরা যদি কয়েক বছরের জন্য তাদেরকে সুখস্বাচ্ছন্দ্য দিতাম,

ثُمَّ جَآءَہُمۡ مَّا کَانُوۡا یُوۡعَدُوۡنَ ﴿۲۰۷﴾ۙ

২০৭
এরপর যে (শাস্তির) বিষয়ে তাদের সতর্ক করা হতো তা তাদের ওপর এসে পড়ত,কদেখুন: ৬:১৩২; ১১:১১৮; ২০:১৩৫; ২৮:৬০খদেখুন: ১১:২১গদেখুন: ১৭:২৩,৪০; ২৮:৮৯

مَاۤ اَغۡنٰی عَنۡہُمۡ مَّا کَانُوۡا یُمَتَّعُوۡنَ ﴿۲۰۸﴾ؕ

২০৮
তাহলে যে সাময়িক সুখস্বাচ্ছন্দ্য তাদেরকে দেওয়া হতো তা তাদের কোনো কাজে আসত না।

وَمَاۤ اَہۡلَکۡنَا مِنۡ قَرۡیَۃٍ اِلَّا لَہَا مُنۡذِرُوۡنَ ﴿۲۰۹﴾٭ۖۛ

২০৯
আর আমরা কোনো জনপদকে এর প্রতি সতর্ককারী (নবী-রসূল) না পাঠিয়ে ধ্বংস করি নি।২১৩৭
২১৩৭। এ আয়াত আল্লাহ তা’লার পবিত্র নিয়মের প্রতি ইশারা করেছে যে, নবী এসে সতর্ক না করা পর্যন্ত কোনো জাতিকে শাস্তি প্রদান করা হয় না। প্রথমে নবী প্রেরিত হন এবং তাঁর বিরোধিতা করে ও তাঁকে প্রত্যাখ্যান করে যখন তারা নিজেদেরকে শাস্তির যোগ্য করে তোলে তখন তাদের ওপর আযাব নেমে আসে (আরো দেখুন ১৭:১৬; ২৮:৬০; ৩৫:৩৮)।

ذِکۡرٰی ۟ۛ وَمَا کُنَّا ظٰلِمِیۡنَ ﴿۲۱۰﴾

২১০
(এ হলো) এক বড়ো শিক্ষণীয় উপদেশ। আর আমরা আদৌ যালিম নই।