২৩

المؤمنون

সূরা আল-মুমিনূন

Al-Mu'minun

মক্কী ১১৯ আয়াত ৬ রুকু পারা ১৮

মক্কী সূরা, বিসমিল্লাহসহ ১১৯ আয়াত ও ৬ রুকূ

فَاتَّخَذۡتُمُوۡہُمۡ سِخۡرِیًّا حَتّٰۤی اَنۡسَوۡکُمۡ ذِکۡرِیۡ وَکُنۡتُمۡ مِّنۡہُمۡ تَضۡحَکُوۡنَ ﴿۱۱۱﴾

১১১
অথচ তোমরা তাদেরকে ঠাট্টাবিদ্রুপের২০২০ পাত্র বানিয়ে নিয়েছিলে; ফলে তা তোমাদেরকে আমার স্মরণ ভুলিয়ে দিয়েছিল। আর তা সত্ত্বেও তোমরা তাদের সাথে হাসিঠাট্টাই করে গেছ।
২০২০। আরবী ‘সাখখারাহু’ শব্দের অর্থ সে অনিচ্ছাকৃতভাবে অথবা বিনিময় ছাড়াই কিছু করতে বাধ্য হয়েছিল (লেইন)। অতএব তফসীরাধীন আয়াতের এ অর্থও হয় যে, মুমিনরা দরিদ্র এবং দুর্বল হবার কারণে কাফিররা তাদেরকে তাদের ইচ্ছার বিরুদ্ধে কাজে লাগাতো, তাদেরকে শোষণ করত আর তাদের কাজের জন্য কোনো পারিশ্রমিক বা ক্ষতিপূরণ না দিয়ে বাধ্যতামূলকভাবে তাদের নিকট থেকে জোরপূর্বক কাজ আদায় করত।

اِنِّیۡ جَزَیۡتُہُمُ الۡیَوۡمَ بِمَا صَبَرُوۡۤا ۙ اَنَّہُمۡ ہُمُ الۡفَآئِزُوۡنَ ﴿۱۱۲﴾

১১২
নিশ্চয় আজ আমি তাদেরকে তাদের ধৈর্যের পুরস্কার দিয়েছি। নিশ্চয় তারাই সফলকাম।”

قٰلَ کَمۡ لَبِثۡتُمۡ فِی الۡاَرۡضِ عَدَدَ سِنِیۡنَ ﴿۱۱۳﴾

১১৩
তিনি (তাদের) জিজ্ঞেস করবেন, ‘তোমরা পৃথিবীতে বছরের গণনায় কতকাল অবস্থান করেছিলে?’

قَالُوۡا لَبِثۡنَا یَوۡمًا اَوۡ بَعۡضَ یَوۡمٍ فَسۡـَٔلِ الۡعَآدِّیۡنَ ﴿۱۱۴﴾

১১৪
তারা বলবে, ‘আমরা একদিন অথবা দিনের কিয়দংশ (পৃথিবীতে) ছিলাম।২০২১ সুতরাং গণনাকারীদের জিজ্ঞেস করে দেখো।’কদেখুন: ২০:১১৫; ২২:৬৩; ২৪:২৬
২০২১। আরাম-আয়েশে অতিবাহিত জীবনের ফলস্বরূপ যন্ত্রণা এবং শাস্তির কারণে সমস্ত জীবনটা অতি স্বল্পস্থায়ী মনে হয়, এমনকি মনস্তাপ ও অনুশোচনার উপকরণে পরিণত হয়। আয়াতে অবিশ্বাসীদের উত্তর এটাই প্রতিপন্ন করে, ইহজীবনের আরাম-আয়েশ কীরূপ বৃথা এবং ক্ষণস্থায়ী!

قٰلَ اِنۡ لَّبِثۡتُمۡ اِلَّا قَلِیۡلًا لَّوۡ اَنَّکُمۡ کُنۡتُمۡ تَعۡلَمُوۡنَ ﴿۱۱۵﴾

১১৫
তিনি বলবেন, ‘তোমরা অতি অল্প সময়ই ছিলে। হায়, তোমরা যদি জানতে!

اَفَحَسِبۡتُمۡ اَنَّمَا خَلَقۡنٰکُمۡ عَبَثًا وَّاَنَّکُمۡ اِلَیۡنَا لَا تُرۡجَعُوۡنَ ﴿۱۱۶﴾

১১৬
তবে কি তোমরা মনে করেছিলে, আমরা তোমাদেরকে অযথাই সৃষ্টি করেছি এবং আমাদের দিকে তোমরা কখনো প্রত্যাবর্তিত হবে না?২০২২
২০২২। এক মহান উদ্দেশ্য সাধনের জন্য মানুষকে সৃষ্টি করা হয়েছে তার সত্তায় আল্লাহ তা’লার গুণাবলি বিকশিত এবং প্রতিফলিত করার জন্য। মানুষের ব্যক্তিসত্তাকে বৈশিষ্ট্যমণ্ডিত করা হয়েছে এবং সন্দেহাতীতভাবে সমগ্র সৃষ্টির কেন্দ্রবিন্দু বা মধ্যমণিরূপে গণ্য করা হয়েছে, অন্তত সৃষ্টির সেই অংশের জন্য যা আমাদের এই বিশ্বচরাচরের সঙ্গে সম্পৃক্ত। যেহেতু এক মহান উদ্দেশ্য পূর্ণ করতে হবে সেহেতু ইহজগৎ থেকে এবং জড় আবাস থেকে চলে গেলেও মানুষের জীবনের অবসান হবে না। তার আত্মা নতুন আকৃতিতে এবং নতুন দেহে এক নতুন জগতে অন্তহীনভাবে চলতে থাকবে। দেহ থেকে আত্মার বিচ্ছেদই মানবাত্মার মৃত্যু- এই ধারণা আল্লাহ তা’লার প্রজ্ঞা পরিপন্থি, তাঁর নিখিলবিশ্ব সৃষ্টির সমস্ত পরিকল্পনা ও লক্ষ্যের বিরোধী।

فَتَعٰلَی اللّٰہُ الۡمَلِکُ الۡحَقُّ ۚ لَاۤ اِلٰہَ اِلَّا ہُوَ ۚ رَبُّ الۡعَرۡشِ الۡکَرِیۡمِ ﴿۱۱۷﴾

১১৭
অতএব অতীব মহীয়ান-গরীয়ান সেই আল্লাহ- যিনি প্রকৃত সর্বাধিপতি। তিনি ছাড়া কোনো উপাস্য নাই। (তিনি) সম্মানিত আরশের একচ্ছত্র অধিপতি।

وَمَنۡ یَّدۡعُ مَعَ اللّٰہِ اِلٰـہًا اٰخَرَ ۙ لَا بُرۡہَانَ لَہٗ بِہٖ ۙ فَاِنَّمَا حِسَابُہٗ عِنۡدَ رَبِّہٖ ؕ اِنَّہٗ لَا یُفۡلِحُ الۡکٰفِرُوۡنَ ﴿۱۱۸﴾

১১৮
আর যে ব্যক্তি আল্লাহর সাথে অন্য কোনো উপাস্যকে ডাকে যার স্বপক্ষে তার কাছে কোনো প্রমাণ নাই, সেক্ষেত্রে তাকে তার প্রতিপালক-প্রভুর সমীপে হিসাবের মুখোমুখি হতে হবে। নিশ্চয় কাফিররা সফল হয় না।

وَقُلۡ رَّبِّ اغۡفِرۡ وَارۡحَمۡ وَاَنۡتَ خَیۡرُ الرّٰحِمِیۡنَ ﴿٪۱۱۹﴾

১১৯
আর তুমি বলো, ‘হে আমার প্রতিপালক-প্রভু! তুমি ক্ষমা করো এবং দয়া করো, কেননা তুমি দয়ালুদের মাঝে সর্বোত্তম।’
সূরা আল-মুমিনূন - রুকু ৬