২১

الأنبياء

সূরা আল-আম্বিয়া

Al-Anbiya'

মক্কী ১১৩ আয়াত ৭ রুকু পারা ১৬–১৭

মক্কী সূরা, বিসমিল্লাহসহ ১১৩ আয়াত ও ৭ রুকূ

یُسَبِّحُوۡنَ الَّیۡلَ وَالنَّہَارَ لَا یَفۡتُرُوۡنَ ﴿۲۱﴾

২১
তারা দিনরাত (তাঁরই) পবিত্রতা ও মহিমা ঘোষণা করে, (আর) তারা এতে কোনো শৈথিল্য দেখায় না।১৮৭৭
১৮৭৭। আল্লাহর প্রকৃত দাসদের কতিপয় চিহ্ন এ আয়াতে বর্ণিত হয়েছে। তারা আল্লাহর ইবাদতে এবং মানুষের সেবায় ক্লান্ত হয়ে পড়ে না। তারা ক্ষণস্থায়ী আকস্মিক ভাবাবেগে প্রেরিত নবীকে গ্রহণ করে না এবং তারপর কষ্ট ও বঞ্চনার চাপের মুখে নিরুৎসাহিত হয় না। একবার সত্য গ্রহণ করলে তারা সকল বাধাবিপত্তির মুখেও ঈমানে অটল থাকে। তাদের উৎসাহ ও উদ্যম সত্যের সেবায় কখনো নিস্তেজ হয় না। আল্লাহর ইবাদত তাদের নিকট আনন্দের উৎস এবং দুশ্চিন্তা ও উদ্বেগ মুক্তির উপায় (১৩:২৯)। হযরত মুহাম্মদ (সা.) বলেছেন, ‘নামাযের মধ্যে আমার চক্ষুর স্নিগ্ধতা নিহিত’ (নিসাঈ)

اَمِ اتَّخَذُوۡۤا اٰلِہَۃً مِّنَ الۡاَرۡضِ ہُمۡ یُنۡشِرُوۡنَ ﴿۲۲﴾

২২
তারা কি এ পৃথিবীর মাঝ থেকে এমনসব উপাস্য অবলম্বন করে নিয়েছে যারা সৃষ্টিও করে থাকে?১৮৭৮কদেখুন: ১৮:১৬; ২৩:১১৮; ২৭:৬৫
১৮৭৮। সৃষ্টি করা অথবা মৃতকে জীবন দান করা কেবল আল্লাহ তা’লার অনন্য গুণ এবং বিশেষ অধিকার। ঈসা (আ.) বা অন্য কোনো ব্যক্তিসত্তা আল্লাহর এ গুণের অংশীদার হতে পারে না। এই গুণের প্রতি ইঙ্গিত করার উদ্দেশ্য হচ্ছে বিশেষভাবে যিশুর ঈশ্বরত্বকে চুরমার করে দেওয়া। এ আয়াতসমূহের বিষয়বস্তু এটাই।

لَوۡ کَانَ فِیۡہِمَاۤ اٰلِہَۃٌ اِلَّا اللّٰہُ لَفَسَدَتَا ۚ فَسُبۡحٰنَ اللّٰہِ رَبِّ الۡعَرۡشِ عَمَّا یَصِفُوۡنَ ﴿۲۳﴾

২৩
(আকাশ ও পৃথিবী) উভয় জগতে যদি আল্লাহ ছাড়াও আরো উপাস্য থাকত তাহলে উভয়ই (তথা দুই জগৎই) বিশৃঙ্খলায় ছেয়ে যেত।১৮৭৯ অতএব তারা যা বলে, আরশের অধিপতি আল্লাহ তা থেকে পবিত্র।
১৮৭৯। বর্তমান আয়াত একাধিক খোদা বা বহুঈশ্বরবাদের বিরুদ্ধে একটি কার্যকরী ও চূড়ান্ত প্রমাণ উপস্থাপন করেছে। একজন কট্টর নাস্তিক এটা অস্বীকার করতে পারে না যে, এক ত্রুটিহীন শৃঙ্খলাপূর্ণ নিয়ম সারা বিশ্বকে পরিব্যাপ্ত করে রয়েছে। উক্ত বিন্যাস ও পরিচালন এ বাস্তব ঘটনার প্রতি নির্দেশ করে, এক অবিচল নিয়ম একে নিয়ন্ত্রণ করে এবং প্রাকৃতিক নিয়মের এ সুসংগতি নিখিল সৃষ্টির সৃজনকর্তা আর নিয়ন্ত্রণকারী এক ও অভিন্ন হওয়া প্রমাণ করে। অধিক খোদা যদি থাকত তাহলে একাধিক বিধান ও নিয়ম সৃষ্টিকে নিয়ন্ত্রণ করত, কারণ একেকজন খোদার জন্য নিজস্ব বিশেষ আইনের অধীন জগৎ সৃষ্টি করা হতো এবং এরূপ অবস্থায় বিভ্রান্তি ও বিশৃঙ্খলা অবশ্যম্ভাবী হয়ে পড়ত। ফলে এ বিশ্ব খণ্ডবিখণ্ড হয়ে যেত। অতএব একথা বলা যে, তিন খোদা সব বিষয়ে সমভাবে স্বয়ংসম্পূর্ণ হয়ে একত্রে এ বিশ্বের স্রষ্টা এবং পরিচালক, স্পষ্টতই অসম্ভব।

لَا یُسۡـَٔلُ عَمَّا یَفۡعَلُ وَہُمۡ یُسۡـَٔلُوۡنَ ﴿۲۴﴾

২৪
তিনি নিজ কৃতকর্মের বিষয়ে কারো কাছে দায়বদ্ধ নন, বরং এরাই প্রশ্নের সম্মুখীন হবে।১৮৮০
১৮৮০। এ আয়াত বিশ্বপ্রকৃতির মধ্যে শৃঙ্খলাপূর্ণ নিয়মের নিখুঁত এবং পূর্ণাঙ্গরূপের প্রতি ইঙ্গিত করে আর সেজন্যই এর স্রষ্টা ও পরিচালকেরও পূর্ণাঙ্গরূপ প্রকাশ করে এবং তাঁর এক-অদ্বিতীয় হবার প্রতিও ইশারা করে। আয়াতের মর্ম ১৮৮০-ক টীকা পরবর্তী পৃষ্ঠায় দ্রষ্টব্য এ-ও যে, আল্লাহ তা’লার কর্তৃত্ব সর্বোচ্চ এবং অন্যান্য সকল সত্তা ও বস্তু তাঁর মহান আধিপত্যের অধীন। এটি বহুঈশ্বরবাদের বিরুদ্ধে আরো একটি প্রমাণ উপস্থাপন করে।

اَمِ اتَّخَذُوۡا مِنۡ دُوۡنِہٖۤ اٰلِہَۃً ؕ قُلۡ ہَاتُوۡا بُرۡہَانَکُمۡ ۚ ہٰذَا ذِکۡرُ مَنۡ مَّعِیَ وَذِکۡرُ مَنۡ قَبۡلِیۡ ؕ بَلۡ اَکۡثَرُہُمۡ لَا یَعۡلَمُوۡنَ ۙ الۡحَقَّ فَہُمۡ مُّعۡرِضُوۡنَ ﴿۲۵﴾

২৫
তারা কি তাঁকে ছেড়ে অন্য উপাস্য গ্রহণ করেছে? তুমি বলো, ‘তোমাদের যুক্তিপ্রমাণ নিয়ে আসো। এ (কুরআন) তাদের জন্য মর্যাদার কারণ যারা আমার সাথে আছে এবং তাদের জন্যও মর্যাদার কারণ যারা আমার পূর্বে ছিল;১৮৮০-ক কিন্তু তাদের অধিকাংশই সত্যের জ্ঞান রাখে না, ফলে তারা মুখ ফিরিয়ে নেয়।
১৮৮০-ক। এ মহান কুরআন পূর্ববর্তী নবীগণের জন্যও সম্মান এবং মর্যাদার প্রমাণ, কারণ এটি তাদের বিরুদ্ধে সেসব আপত্তি ও অপবাদ খণ্ডন করে তাঁদেরকে নির্দোষ প্রমাণ করে, যা তাঁদের সমকালীন জাতিগুলো মিথ্যারূপে উত্থাপন করেছিল।

وَمَاۤ اَرۡسَلۡنَا مِنۡ قَبۡلِکَ مِنۡ رَّسُوۡلٍ اِلَّا نُوۡحِیۡۤ اِلَیۡہِ اَنَّہٗ لَاۤ اِلٰہَ اِلَّاۤ اَنَا فَاعۡبُدُوۡنِ ﴿۲۶﴾

২৬
আর আমরা তোমার পূর্বে যে রসূলই পাঠিয়েছি তার প্রতি আমরা (এই বলে) ওহী করতাম, ‘নিশ্চয় আমি ছাড়া কোনো উপাস্য নাই। অতএব আমারই ইবাদত করো।’

وَقَالُوا اتَّخَذَ الرَّحۡمٰنُ وَلَدًا سُبۡحٰنَہٗ ؕ بَلۡ عِبَادٌ مُّکۡرَمُوۡنَ ﴿ۙ۲۷﴾

২৭
আর তারা বলল, ‘রহমান আল্লাহ পুত্র গ্রহণ করেছেন।’ তিনি পবিত্র; বরং (যাদের পুত্র বলা হয়) তারা সম্মানিত বান্দা।

لَا یَسۡبِقُوۡنَہٗ بِالۡقَوۡلِ وَہُمۡ بِاَمۡرِہٖ یَعۡمَلُوۡنَ ﴿۲۸﴾

২৮
আর তারা১৮১ তাঁর সামনে আগবাড়িয়ে কোনো কথা বলে না এবং তারা তাঁরই আদেশে কাজ করে।১৮৮১
১৮৮১। আয়াতে ‘তারা’ সর্বনাম দ্বারা নবীগণকে বুঝায়। আল্লাহ তা’লার প্রেরিত পয়গম্বরগণ অবাধ্যতা, নৈতিক অপরাধ এবং পাপ করতে পারেন না। এ আয়াত নবীগণের নিষ্পাপ হবার প্রমাণ।

یَعۡلَمُ مَا بَیۡنَ اَیۡدِیۡہِمۡ وَمَا خَلۡفَہُمۡ وَلَا یَشۡفَعُوۡنَ ۙ اِلَّا لِمَنِ ارۡتَضٰی وَہُمۡ مِّنۡ خَشۡیَتِہٖ مُشۡفِقُوۡنَ ﴿۲۹﴾

২৯
কদেখুন: ২:১১৭; ৪:১৭২; ১০:৬৯; ১৯:৮৯-৯০তাদের সামনে যা আছে এবং যা তাদের পেছনে আছে- তিনি তা জানেন।১৮৮২ আর যার প্রতি তিনি সন্তুষ্ট, সে ছাড়া অন্য কারো জন্য তারা সুপারিশ করে না। আর তারা তাঁর ভয়ে কম্পমান থাকে।খদেখুন: ২:২৫৬; ২০:১১১
১৮৮২। ‘যা তাদের সামনে আছে এবং যা তাদের পেছনে আছে’ এ উক্তির অর্থ এরূপ হতে পারে: তারা যা করেছিল এবং যা করে নি বা যা করতে পারে নি। অথবা এমনও বুঝাতে পারে: যে প্রভাবের অধীনে তারা ছিল বা যে-সকল পরিবর্তন তারা সাধন করেছিল।

وَمَنۡ یَّقُلۡ مِنۡہُمۡ اِنِّیۡۤ اِلٰہٌ مِّنۡ دُوۡنِہٖ فَذٰلِکَ نَجۡزِیۡہِ جَہَنَّمَ ؕ کَذٰلِکَ نَجۡزِی الظّٰلِمِیۡنَ ﴿٪۳۰﴾

৩০
আর তাদের মাঝে যে বলবে, ‘নিশ্চয় তিনি ছাড়া আমিও উপাস্য’- এই হলো সে, যাকে আমরা জাহান্নামের শাস্তি দেবো। এভাবেই আমরা সীমালঙ্ঘনকারীদের প্রতিফল দিয়ে থাকি।১৮৮৩
সূরা আল-আম্বিয়া - রুকু ২
১৮৮৩। এটা বড়ো তাৎপর্যপূর্ণ বিষয়, যে-ক্ষেত্রে খোদা হবার দাবিকারকের মিথ্যা দাবির অপরাধে কেবল পরলোকে শাস্তিপ্রাপ্ত হবে, সেক্ষেত্রে ভণ্ড নবুওয়তের মিথ্যা দাবিদার ইহলোকেই শাস্তি পেয়ে থাকে। তারা অকাল মৃত্যুবরণ করে ও ধ্বংসপ্রাপ্ত হয় এবং তাদের সমস্ত সংগঠন নিজেদের জীবদ্দশাতেই নিশ্চিহ্ন হয়ে যায় (৬৯:৪৫- ৪৮)। এ দুশ্রেণির ভণ্ড দাবিকারকের সঙ্গে ব্যবহারের মধ্যে পার্থক্যের কারণ হলো, খোদা হবার দাবির অসম্ভাব্যতা স্বপ্রমাণিত। সুতরাং এরূপ দাবিকারকের শাস্তি ইহজগতে হওয়া অনাবশ্যক, কিন্তু নবুওয়তের একজন মিথ্যাদাবিদার সরলমনা মানুষকে প্রতারণা করে তার মিথ্যা দাবি গ্রহণ করাতে সফল হতে পারে যদি না তাকে শাস্তি দেওয়া হয়। অতএব তাকে পরাজয়, ব্যর্থতা ও ধ্বংসের পরিণাম ইহজীবনেই ভোগ করতে হয় এবং দীর্ঘকাল তাকে বাঁচতে দেওয়া হয় না আর তার প্রচারের অগ্রগতিকে রুখে দেওয়া হয়।