২০

طه

সূরা তাহা

TaHa

মক্কী ১৩৬ আয়াত ৮ রুকু পারা ১৬

মক্কী সূরা, বিসমিল্লাহসহ ১৩৬ আয়াত ও ৮ রুকূ

فَاُلۡقِیَ السَّحَرَۃُ سُجَّدًا قَالُوۡۤا اٰمَنَّا بِرَبِّ ہٰرُوۡنَ وَمُوۡسٰی ﴿۷۱﴾

৭১
তখন জাদুকরদের সিজদায় প্রণত করা হলো। তারা বলল, গদেখুন: ৪:৯৬-৯৭; ৮:৬‘আমরা হারূন ও মূসার প্রতিপালক-প্রভুর প্রতি ঈমান আনলাম।’

قَالَ اٰمَنۡتُمۡ لَہٗ قَبۡلَ اَنۡ اٰذَنَ لَکُمۡ ؕ اِنَّہٗ لَکَبِیۡرُکُمُ الَّذِیۡ عَلَّمَکُمُ السِّحۡرَ ۚ فَلَاُقَطِّعَنَّ اَیۡدِیَکُمۡ وَاَرۡجُلَکُمۡ مِّنۡ خِلَافٍ وَّلَاُصَلِّبَنَّکُمۡ فِیۡ جُذُوۡعِ النَّخۡلِ ۫ وَلَتَعۡلَمُنَّ اَیُّنَاۤ اَشَدُّ عَذَابًا وَّاَبۡقٰی ﴿۷۲﴾

৭২
সে (অর্থাৎ ফেরাউন) বলল, ‘আমি তোমাদের অনুমতি দেবার পূর্বেই যে তোমরা তার প্রতি ঈমান আনলে! নিশ্চয় সে-ই তোমাদের প্রধান, যে তোমাদের জাদু শিখিয়েছে। অতএব আমি নিশ্চয় তোমাদের হাত ও পা বিপরীত১৮৩৫-খ দিক থেকে কেটে ফেলব এবং অবশ্যই আমি খেজুর গাছের কাণ্ডে তোমাদের ক্রুশবিদ্ধ (করে হত্যা) করব। আর আমাদের মাঝে শাস্তি প্রদানে কে বেশি কঠোর এবং কে অধিক স্থায়ী, তা তোমরা অবশ্যই জানতে পারবে।’
১৮৩৫-খ। ‘মিন’ অব্যয়ের অর্থ এরূপও হয়: এই কারণে, এ উদ্দেশ্যে। ‘খিলাফ’ শব্দের অর্থ বিরোধ, প্রতিবাদ বা প্রতিপক্ষ (লেইন)।

قَالُوۡا لَنۡ نُّؤۡثِرَکَ عَلٰی مَا جَآءَنَا مِنَ الۡبَیِّنٰتِ وَالَّذِیۡ فَطَرَنَا فَاقۡضِ مَاۤ اَنۡتَ قَاضٍ ؕ اِنَّمَا تَقۡضِیۡ ہٰذِہِ الۡحَیٰوۃَ الدُّنۡیَا ﴿ؕ۷۳﴾

৭৩
তারা বলল, ‘আমরা তোমাকে সেসব সুস্পষ্ট নিদর্শনের ওপর কখনোই প্রাধান্য দিতে পারি না, যা আমাদের কাছে এসেছে এবং তাঁর ওপরও (তোমাকে প্রাধান্য দিতে পারি না), যিনি আমাদের সৃষ্টি করেছেন। কদেখুন: ২৬:৫১সুতরাং তুমি যা করতে চাও তা করে যাও। তুমি তো কেবল এ পার্থিব জীবনের অবসান ঘটাতে পারো।১৮৩৬
১৮৩৬। আশ্চর্যজনক পরিবর্তন লক্ষ করুন, কীভাবে মানুষের মধ্যে ঈমান ক্রিয়াশীল হয়ে ওঠে। কিছুক্ষণ পূর্বেই যে-সব জাদুকর ফেরাউনের নিকট অর্থ, সম্মান বা মর্যাদার পুরস্কার প্রার্থনা করেছিল (৭:১১৪) তারাই এখন ফেরাউনের হুমকি এবং ভয়ানক মৃত্যুদণ্ডের প্রতিও ভ্রুক্ষেপ করল না যখন তারা সত্য বুঝতে পারল ও সত্য গ্রহণ করল।

اِنَّـاۤ اٰمَنَّا بِرَبِّنَا لِیَغۡفِرَ لَنَا خَطٰیٰنَا وَمَاۤ اَکۡرَہۡتَنَا عَلَیۡہِ مِنَ السِّحۡرِ ؕ وَاللّٰہُ خَیۡرٌ وَّاَبۡقٰی ﴿۷۴﴾

৭৪
আমরা নিশ্চয় আমাদের প্রতিপালক-প্রভুর প্রতি ঈমান এনেছি, যেন তিনি আমাদের পাপ এবং জাদুর যে কাজ করতে তুমি আমাদের বাধ্য করেছ তা ক্ষমা করেন। আর আল্লাহ সর্বোত্তম ও চিরস্থায়ী।’

اِنَّہٗ مَنۡ یَّاۡتِ رَبَّہٗ مُجۡرِمًا فَاِنَّ لَہٗ جَہَنَّمَ ؕ لَا یَمُوۡتُ فِیۡہَا وَلَا یَحۡیٰی ﴿۷۵﴾

৭৫
নিশ্চয় যে তার প্রতিপালক-প্রভুর কাছে অপরাধীরূপে আসবে তার জন্য অবশ্যই জাহান্নাম রয়েছে। তাতে সে মরবেও না এবং বাঁচবেও না।১৮৩৭
১৮৩৭। মৃত্যু মানুষকে যন্ত্রণা থেকে রক্ষা করে। অতএব পাপীরা নরকে মরবে না বরং তারা যন্ত্রণা ভোগ করতে থাকবে। তারা তাতে মরবেও না এবং বাঁচবেও না, কারণ প্রকৃত জীবনের আনন্দ আল্লাহর সঙ্গে ভালোবাসার মধ্যে নিহিত ও পাপীরা তা থেকে বঞ্চিত। অথবা আয়াতের মর্ম এ-ও হতে পারে, পাপীরা সকল প্রকার আরাম ও আনন্দ থেকে সম্পূর্ণ বঞ্চিত হবে এবং এরূপ অবস্থাকেই এখানে মৃত্যুর চেয়ে নিকৃষ্ট বলে বর্ণনা করা হয়েছে।

وَمَنۡ یَّاۡتِہٖ مُؤۡمِنًا قَدۡ عَمِلَ الصّٰلِحٰتِ فَاُولٰٓئِکَ لَہُمُ الدَّرَجٰتُ الۡعُلٰی ﴿ۙ۷۶﴾

৭৬
আর যারা মুমিন হিসাবে সৎকাজ সম্পাদন করে তাঁর সমীপে উপস্থিত হবে খদেখুন: ৭:১২৭; ২৬:৫২তাদের জন্য রয়েছে বহুবিধ উচ্চমর্যাদা।

جَنّٰتُ عَدۡنٍ تَجۡرِیۡ مِنۡ تَحۡتِہَا الۡاَنۡہٰرُ خٰلِدِیۡنَ فِیۡہَا ؕ وَذٰلِکَ جَزٰٓؤُا مَنۡ تَزَکّٰی ﴿٪۷۷﴾

৭৭
(সেগুলো হবে) চিরস্থায়ী বাগান- যেগুলোর পাদদেশ দিয়ে নদনদী বয়ে যাবে, সেখানে তারা চিরকাল থাকবে। আর এ প্রতিদান হলো তার যে পবিত্রতা অবলম্বন করে।কদেখুন: ৯:৭২; ১৮:৩২; ১৯:৬২; ৬১:১৩খদেখুন: ২৬:৫৩
সূরা তাহা - রুকু ৩

وَلَقَدۡ اَوۡحَیۡنَاۤ اِلٰی مُوۡسٰۤی ۬ۙ اَنۡ اَسۡرِ بِعِبَادِیۡ فَاضۡرِبۡ لَہُمۡ طَرِیۡقًا فِی الۡبَحۡرِ یَبَسًا ۙ لَّا تَخٰفُ دَرَکًا وَّلَا تَخۡشٰی ﴿۷۸﴾

৭৮
আর নিশ্চয় আমরা মূসাকে ওহী করে বলেছিলাম, ‘তুমি আমার বান্দাদের নিয়ে রাতের আঁধারে বের হয়ে যাও এবং গদেখুন: ২৬:৬৪সাগরে তাদের জন্য এক শুকনো পথ ধরো। তোমার ধরা পড়ার আশঙ্কা থাকবে না। আর তুমি (ডুবে যাবার) ভয়ও পাবে না।১৮৩৮
১৮৩৮। ইসরাঈল জাতি সম্পর্কে অকাট্য সব ঐতিহাসিক সূত্রের বিরুদ্ধে সর্বাপেক্ষা অভিনব যে তত্ত্বসমূহ উপস্থাপিত হয়েছে তা হলো: (ক) তারা কখনোই মিশরে বসবাস করে নি, কারণ পুরাতন মিশরীয় ইতিহাসের দলিলে তাদের কোনো উল্লেখ পাওয়া যায় না। (খ) ফেরাউন মেরেনেপতা (Merenptah)-এর রাজত্বের পঞ্চম বছরে যখন হযরত মূসা (আ.) ইসরাঈলীদেরকে মিশর থেকে বের করে এনেছিলেন বলে বলা হয় সে সময় কোনো কোনো ইসরাঈলী উপজাতি বাস্তবেই কেনানে বাস করত। অতএব এই মত যে, মূসা (আ.) কেনানে তাঁর রাজত্বকালে ইসরাঈলীদেরকে মিশর থেকে বের করে সেখানে নিয়ে গিয়েছিলেন এবং তারা পঞ্চাশ বছর পরে কেনানে আবাস স্থাপন করেছিল- এসব সম্পূর্ণ ভুল। এ অদ্ভুত তথ্যের উপস্থাপকরা মনে হয় ভুলে গিয়েছিলেন, ইসরাঈলীরা মিশর দেশে বিদেশী ছিল এবং এক পরাধীন জাতিরূপে তারা নির্দয় শাসকের অধীনে ক্রীতদাসবৎ দায়বদ্ধ কৃষকের ও দাসত্বের দুর্দশাগ্রস্ত জীবনযাপন করত। এরূপ এক সম্প্রদায় কীভাবে ঐতিহাসিকদের দৃষ্টি আকর্ষণের যোগ্য বিবেচিত হতে পারে? এমনকি এই বিংশ শতাব্দীতেও যখন ইতিহাস রচনাকারীরা ধ্বংসপ্রাপ্ত সভ্যতার ভগ্নাবশেষ থেকে কোনো এক জাতি সম্পর্কে বর্ণনা লিপিবদ্ধ করা সহজসাধ্য মনে করেন না তখন দূর অতীতের ইতিহাসবিদদের জন্য আরো অধিক কষ্টসাধ্য ব্যাপার ছিল যে, টুকরা টুকরা অসম্পূর্ণ বর্ণনা থেকে এমন এক জাতি সম্পর্কে সামঞ্জস্যপূর্ণ দলিল রচনা করা, যারা অতি প্রাচীনকালে বাস করত এবং যারা তাদের শাসক কর্তৃক ভারবাহী পশুর ন্যায় ব্যবহৃত হতো। কোনো কোনো ইসরাঈলী গোত্রকে ফেরাউন মেরেনেপতার রাজত্বকালের পঞ্চম বছরে কেনানে বাস করতে দেখা গিয়েছিল, এ সন্দেহপূর্ণ সূত্র উল্লেখ করতে গেলে বলতে হয়, অন্যান্য ইসরাঈলী গোত্রগুলো মিশরে বাস করছিল এ বাস্তব ঘটনাকে এটি মিথ্যা প্রমাণিত করতে পারে না। এটা কি সম্ভব নয়, মূসা (আ.) কর্তৃক তাদের সকলকে উদ্ধার করার প্রাক্কালে কোনো কোনো গোত্র কেনানের পথে মিশর ত্যাগ করেছিল? আশ্চর্যের কথা হলো, এসব লোক একদিকে বলে, মূসা মিশরীয় নাম এবং কিছু ইহুদীর নামও মিশরীয় নাম ছিল, অপরদিকে বলে যে, তারা কখনো মিশরে গমন করে নি। উপরন্তু ইসরাঈলীরা মিশরে বাস করত বলে বাইবেল বিশদ ও সংগত বর্ণনা করেছে। বাইবেল রচয়িতার জন্য এরূপ করার কোনো অপরিহার্য কারণ ছিল না, বিশেষত যখন ইহুদীরা সেখানে ক্রীতদাস ও ভারবাহী পশুর চেয়ে নিকৃষ্ট জীবনযাপন করত। কোনো জাতিই নিজেদের অপমান ও দুঃখের বেদনাদায়ক মিথ্যা এবং বানোয়াট দলিল আবিষ্কার করার আগ্রহ বা গর্ববোধ করবে না। সে সময়ের ফেরাউনদের রীতিনীতি, সংস্কৃতি ও জীবনযাপনের পদ্ধতি সম্বন্ধে বাইবেলের খুঁটিনাটি বর্ণনা আরো একটি বাস্তব প্রমাণ দেয় যে, ইসরাঈলী জাতি মিশরে বাস করত। মিশরীয় ফেরাউন রাজবংশে বাইবেলের কোনো স্বার্থ ছিল না, এই প্রকৃত বাস্তব ঘটনা ছাড়া যে, তারা ইসরাঈলীদের শাসক ছিল। এছাড়া প্রাচীন গ্রিক ঐতিহাসিকদের বর্ণনানুযায়ী মিশরীয়রা নিজেরাই স্বীকারোক্তি দিয়েছিল যে, ইসরাঈল জাতি দীর্ঘদিন মিশরে বসবাস করেছিল এবং পরবর্তীকালে সেখান থেকে হিজরত করেছিল। যাহোক, পুরাকালে পরিচিত মিশর রাজ্য, যা উত্তর-আরব নিয়ে গঠিত ছিল, তার সাথে বর্তমানকালের মিশর নিয়ে তালগোল পাকানো সমীচীন নয়। মিশরত্যাগী ইসরাঈলীদের দলবদ্ধভাবে প্রস্থানের তারিখটিও বহু বিতর্কিত এবং কেবল বাইবেল থেকে তার সঠিক তারিখ নির্ধারণ করা খুবই কষ্টসাধ্য। ঐতিহাসিক সূত্র, প্রত্নতাত্ত্বিক গবেষণা এবং ইহুদী জাতির ঐতিহ্য দ্বারা সমর্থনপুষ্ট এ ধারণা ব্যাপকভাবে বিদ্যমান যে, উক্ত দলবদ্ধভাবে প্রস্থানের ঘটনা (যাত্রাপুস্তক) পুরুষানুক্রমিক উনবিংশতম রাজপুরুষ (১৩২৮-১২০২ খ্রিষ্টপূর্ব) বা মেরেনেপতা ২য় (Merenptah II) (১২৩৪-১২১৪ খ্রিষ্টপূর্ব)-এর শাসনামলে সংঘটিত হয়েছিল এবং এখনো তা সর্বাধিক সম্ভাব্য বলে প্রতিপন্ন। এ যাত্রা ১২৩০ খ্রিষ্টপূর্বাব্দে হয়েছিল বলে প্রতীয়মান হয়। অত্যাচারী ফেরাউন ছিল রামেসিস ২য় এবং তার উত্তরসূরি মেরেনেপতা ২য় ছিল মূসা (আ.)-এর যাত্রাকালের ফেরাউন। (পীকস কমেন্ট্রি অন দি বাইবেল, পৃ. ১১৯, ৯৫৫, ৯৫৬; আরো দেখুন দি লারজার এডিশন অব দি কমেন্ট্রি, পৃ. ১৬৪৬-১৬৪৭)।

فَاَتۡبَعَہُمۡ فِرۡعَوۡنُ بِجُنُوۡدِہٖ فَغَشِیَہُمۡ مِّنَ الۡیَمِّ مَا غَشِیَہُمۡ ﴿ؕ۷۹﴾

৭৯
সুতরাং ফেরাউন তার সৈন্যদলসহ তাদের পিছু ধাওয়া করল। এরপর সমুদ্র (তথা এর পানি) তাদের সবাইকে সম্পূর্ণরূপে ঢেকে ফেলল।কদেখুন: ১০:৯১; ২৬:৬১খদেখুন: ২:৫১; ১৪:৭; ৪৪:৩১-৩২

وَاَضَلَّ فِرۡعَوۡنُ قَوۡمَہٗ وَمَا ہَدٰی ﴿۸۰﴾

৮০
আর ফেরাউন তার জাতিকে বিপথগামী করেছিল এবং সঠিক পথ দেখায় নি।