২০

طه

সূরা তাহা

TaHa

মক্কী ১৩৬ আয়াত ৮ রুকু পারা ১৬

মক্কী সূরা, বিসমিল্লাহসহ ১৩৬ আয়াত ও ৮ রুকূ

فَتَوَلّٰی فِرۡعَوۡنُ فَجَمَعَ کَیۡدَہٗ ثُمَّ اَتٰی ﴿۶۱﴾

৬১
অতঃপর ফেরাউন (উঠে) চলে গেল এবং সে তার সমস্ত কৌশল এঁটে১৮৩০ (নির্ধারিত সময়ে) এসে উপস্থিত হলো।
১৮৩০। ‘জামাআ কাইদাহ্’ এ উক্তির অর্থ আয়াতের মধ্যে নিহিত অর্থ ছাড়াও এরূপও বুঝায়: সে তার সমস্ত পরিকল্পনা একত্র করল, সে সর্বপ্রকার ফন্দি আঁটল এবং সে তার ক্ষমতা অনুযায়ী সবকিছু করল।

قَالَ لَہُمۡ مُّوۡسٰی وَیۡلَکُمۡ لَا تَفۡتَرُوۡا عَلَی اللّٰہِ کَذِبًا فَیُسۡحِتَکُمۡ بِعَذَابٍ ۚ وَقَدۡ خَابَ مَنِ افۡتَرٰی ﴿۶۲﴾

৬২
মূসা তাদেরকে বলল, ‘তোমাদের জন্য আক্ষেপ! তোমরা আল্লাহর নামে বানিয়ে মিথ্যা বলো না, নতুবা তিনি তোমাদেরকে শাস্তিতে নিষ্পেষিত করবেন। আর যে ব্যক্তি মিথ্যা রচনা করে সে অবশ্যই বিফল হবে।১৮৩১
১৮৩১। এ আয়াত ওহী-ইলহাম প্রাপ্তির দাবিকারকের সত্যতা নিরূপণ করার জন্য এক অভ্রান্ত নীতি উপস্থাপন করেছে। আল্লাহ তা’লার বিরুদ্ধে মিথ্যারোপকারীকে আপাতদৃষ্টিতে সাময়িক উন্নতি ও অগ্রগতি করতে দেখা গেলেও পরিণামে সে বিনষ্ট হয় এবং তার দুঃখজনক ও অসম্মানজনক সমাপ্তি ঘটে। এ সত্য সকল ধর্মের ইতিহাসের পাতায় বহুল পরিমাণে স্পষ্টাক্ষরে লিখিত রয়েছে।

فَتَنَازَعُوۡۤا اَمۡرَہُمۡ بَیۡنَہُمۡ وَاَسَرُّوا النَّجۡوٰی ﴿۶۳﴾

৬৩
অতঃপর তারা নিজেদের বিষয়ে পরস্পর বাগ্বিতণ্ডা করল এবং গোপনে সলাপরামর্শ করল।

قَالُوۡۤا اِنۡ ہٰذٰٮنِ لَسٰحِرٰنِ یُرِیۡدٰنِ اَنۡ یُّخۡرِجٰکُمۡ مِّنۡ اَرۡضِکُمۡ بِسِحۡرِہِمَا وَیَذۡہَبَا بِطَرِیۡقَتِکُمُ الۡمُثۡلٰی ﴿۶۴﴾

৬৪
তারা বলল, এ দুইজন নিশ্চয় জাদুকর। এরা নিজেদের জাদুর মাধ্যমে তোমাদের দেশ থেকে তোমাদেরকে বের করে দিতে চায় এবং তোমাদের সর্বোত্তম জীবনব্যবস্থা১৮৩১-ক ধ্বংস করতে চায়।
১৮৩১-ক। ‘তরীকা’ অর্থ জীবনব্যবস্থা, আদর্শ, প্রতিষ্ঠান ও ঐতিহ্য (লেইন)। ১৮৩২ ও ১৮৩৩ টীকা পরবর্তী পৃষ্ঠায় দ্রষ্টব্য

فَاَجۡمِعُوۡا کَیۡدَکُمۡ ثُمَّ ائۡتُوۡا صَفًّا ۚ وَقَدۡ اَفۡلَحَ الۡیَوۡمَ مَنِ اسۡتَعۡلٰی ﴿۶۵﴾

৬৫
সুতরাং তোমরা তোমাদের কৌশল সংহত করো। এরপর তোমরা সারিবদ্ধ হয়ে আসো। আর আজ যে জিতবে সে নিশ্চয় সফল হবে।’

قَالُوۡا یٰمُوۡسٰۤی اِمَّاۤ اَنۡ تُلۡقِیَ وَاِمَّاۤ اَنۡ نَّکُوۡنَ اَوَّلَ مَنۡ اَلۡقٰی ﴿۶۶﴾

৬৬
কদেখুন: ৭:১১০-১১১; ২৬:৩৫-৩৬তারা বলল, ‘হে মূসা! তুমি প্রথমে নিক্ষেপ করবে নাকি আমরা নিক্ষেপ করব?’

قَالَ بَلۡ اَلۡقُوۡا ۚ فَاِذَا حِبَالُہُمۡ وَعِصِیُّہُمۡ یُخَیَّلُ اِلَیۡہِ مِنۡ سِحۡرِہِمۡ اَنَّہَا تَسۡعٰی ﴿۶۷﴾

৬৭
খদেখুন: ৭:১১৬সে বলল, ‘তোমরাই বরং (প্রথমে( নিক্ষেপ করো।১৮৩২ এরপর তাদের জাদুর দরুন তার কাছে মনে হলো যেন তাদের দড়ি ও লাঠিগুলো অকস্মাৎ ছোটাছুটি করছে।১৮৩৩গদেখুন: ৭:১১৭; ২৬:৪৪ঘদেখুন: ৭:১১৭
১৮৩২। আল্লাহ তা’লার নবীগণ কখনোই প্রথম আক্রমণ করেন না। আক্রান্ত না হওয়া পর্যন্ত তারা অপেক্ষা করে থাকেন এবং তারপর তাঁরা আত্মরক্ষামূলক ভূমিকা গ্রহণ করে থাকেন।
১৮৩৩। জাদুকরদের দড়ি এবং লাঠিগুলো ছোটাছুটি করছিল বলে মূসা (আ.)-এর নিকট দৃষ্ট হয়েছিল। বাস্তবে সেগুলো এরূপ কিছুই করছিল না। অসৎ শক্তিসমূহ ক্ষণিকের জন্য প্রথমে মনে হয় জিতে গেল, কিন্তু শীঘ্রই তারা দুর্দশায় পতিত হয়।

فَاَوۡجَسَ فِیۡ نَفۡسِہٖ خِیۡفَۃً مُّوۡسٰی ﴿۶۸﴾

৬৮
এতে মূসা নিজ অন্তরে ভীতি অনুভব করল।১৮৩৪
১৮৩৪। জাদুকরদের দড়ি এবং লাঠিগুলোতে মূসা (আ.) ভীত ছিলেন না। আল্লাহর নবীগণ পর্বতপ্রমাণ নিশ্চয়তার ওপর দণ্ডায়মান থাকেন এবং কোনোকিছুতেই ভীত হন না। হযরত মূসা (আ.) কেবল ভয় করেছিলেন, পাছে লোকেরা জাদুকরদের ভেলকিবাজি দর্শনে বিভ্রান্ত হয়ে পড়ে।

قُلۡنَا لَا تَخَفۡ اِنَّکَ اَنۡتَ الۡاَعۡلٰی ﴿۶۹﴾

৬৯
আমরা বললাম, ‘ভয় কোরো না। নিশ্চয় তুমিই বিজয়ী হবে।

وَاَلۡقِ مَا فِیۡ یَمِیۡنِکَ تَلۡقَفۡ مَا صَنَعُوۡا ؕ اِنَّمَا صَنَعُوۡا کَیۡدُ سٰحِرٍ ؕ وَلَا یُفۡلِحُ السَّاحِرُ حَیۡثُ اَتٰی ﴿۷۰﴾

৭০
আর তোমার ডান হাতে যা আছে তা তুমি করেছে এটা তা গিলে ফেলবে।১৮৩৫ তারা যা তৈরি করেছে তা কেবল জাদুকরের ভেলকি মাত্র। আর জাদুকর যেদিক থেকেই আসুক১৮৩৫-ক সে সফল হতে পারে না।’
১৮৩৫। এ আয়াত স্পষ্ট করছে, মূসা (আ.)-এর লাঠি অন্য আর কিছু নয় জাদুকরদের অভিষ্ট সাধনের প্রচেষ্টাকে গিলে ফেলে তাদের জাদু ব্যর্থ করে দিয়েছিল। হযরত মূসা (আ.)-এর লাঠিটি এক মহান নবীর আধ্যাত্মিক শক্তি দ্বারা নিয়ন্ত্রিত এবং সর্বশক্তিমান আল্লাহর হুকুমে পরিচালিত হয়ে জাদুকরদের সমস্ত ভেলকির প্রতারণা ফাঁস করে দিল, যা তারা দর্শকদের ওপর কৌশলে প্রয়োগ করেছিল। কুরআনের অপর একস্থানে জাদুকরদের দড়ি ও লাঠিগুলিকে তাদের মিথ্যা কলাকৌশলরূপে আখ্যায়িত করা হয়েছে (৭:১১৮)।
১৮৩৫-ক। ‘আতাশ-শাই’ অর্থ সে এটা করেছিল (লেইন)।