২০

طه

সূরা তাহা

TaHa

মক্কী ১৩৬ আয়াত ৮ রুকু পারা ১৬

মক্কী সূরা, বিসমিল্লাহসহ ১৩৬ আয়াত ও ৮ রুকূ

بِسۡمِ اللّٰہِ الرَّحۡمٰنِ الرَّحِیۡمِ ﴿۱﴾

১
পরম করুণাময় আল্লাহর নামে যিনি স্বতঃপ্রবৃত্ত দাতা (ও) বার বার কৃপাকারী।

طٰہٰ ۚ﴿۲﴾

২
‘তাইয়্যিবুন হাদীউন’ অর্থাৎ হে পবিত্র (রসূল), সর্বশ্রেষ্ঠ পথপ্রদর্শক!১৮০৭
১৮০৭। ‘তাহা’ হুরূফে মুকাত্তায়াত-এর অন্তর্ভুক্ত নয়। ‘তা’ এবং ‘হা’ এ দুয়ের সংযোজন ‘তাহা’। এটি আরবের আক্ক গোত্রের আঞ্চলিক বচন, এর অর্থ হে আমার প্রিয় অথবা হে কামিল বা পূর্ণ মানব। কাশশাফ প্রণেতা এর অর্থ করেছেন, ‘হে তুমি!’ কারো কারো মতে এর অর্থ, তুমি শান্তিপ্রাপ্ত হও (বায়ান এবং লিসান)। উক্ত বচন এ বাস্তব বিষয়ের প্রতি অঙ্গুলি নির্দেশ করে, পবিত্র নবী হযরত মুহাম্মদ (সা.) পরিপূর্ণরূপে সকল মৌলিক, মানসিক শক্তি, বৈশিষ্ট্য ও চরিত্রগত সহজাত গুণাবলি দ্বারা ভূষিত ছিলেন, যা একজন মানুষের পরিপূর্ণ নৈতিক গুণের উচ্চাবয়ব গঠনে অবদান রাখে। মহানবী (সা.) নিঃসন্দেহে একজন পূর্ণ বা কামিল মানব ছিলেন, প্রকৃত অর্থে মানুষের এক পূর্ণ নমুনা ছিলেন। টীকা ২৩৪৩ ও ৩০৯১-তে বিস্তারিত দেখুন।

مَاۤ اَنۡزَلۡنَا عَلَیۡکَ الۡقُرۡاٰنَ لِتَشۡقٰۤی ۙ﴿۳﴾

৩
আমরা তোমাকে কষ্টে ফেলার জন্য এ কুরআন তোমার প্রতি অবতীর্ণ করি নি।১৮০৮
১৮০৮। আয়াতটি নবী করীম (সা.)-এর জন্য এবং মুসলমানদের জন্য সান্ত্বনা ও আশার বাণী বহন করে। পবিত্র গ্রন্থ কুরআনের নির্ভুল এবং পূর্ণাঙ্গ শিক্ষার সাথে এটা বেমানান যে, এর প্রবর্তক তাঁর প্রেরণের উদ্দেশ্যে ব্যর্থ হতে পারেন। অর্থাৎ নবী করীম (সা.)-এর প্রচারকাজ অবশ্যই বিজয় লাভ করবে। এ আয়াত ক্রুশীয় এই মতবাদেরও খণ্ডন করেছে যে, বিধান বা শরীয়ত এক অভিশাপ। কুরআনে এমন কিছুই নাই যা মানবপ্রকৃতির প্রতিকূল এবং যার অনুশীলন মানুষকে দুঃখদুর্দশায় পতিত করে।

اِلَّا تَذۡکِرَۃً لِّمَنۡ یَّخۡشٰی ۙ﴿۴﴾

৪
(এ তো) কেবল সেই ব্যক্তির জন্য কদেখুন: ১:১উপদেশস্বরূপ- যে (আল্লাহকে) ভয় করে।খদেখুন: ৭৩:২০; ৭৪:৫৫; ৭৬:৩০; ৮০:১২

تَنۡزِیۡلًا مِّمَّنۡ خَلَقَ الۡاَرۡضَ وَالسَّمٰوٰتِ الۡعُلٰی ؕ﴿۵﴾

৫
(এটি) তাঁরই পক্ষ থেকে অবতীর্ণ, যিনি পৃথিবী ও সুউচ্চ আকাশসমূহ সৃষ্টি করেছেন।

اَلرَّحۡمٰنُ عَلَی الۡعَرۡشِ اسۡتَوٰی ﴿۶﴾

৬
(তিনি) গদেখুন: ৭:৫৫; ১০:৪রহমান আল্লাহ- (যিনি) আরশে১৮০৯ সুদৃঢ়ভাবে অধিষ্ঠিত।ঘদেখুন: ২:২৮৫; ৩:১৩০; ৫:১৯
১৮০৯। সংক্ষেপে ‘আল-আরশ’ দ্বারা আল্লাহ তা’লার অতিক্রান্ত (Transcendental) গুণকে বুঝায় অর্থাৎ এসব গুণ যা পরিভাষাগতভাবে ‘সিফতে তানযিহীয়া’ নামে পরিচিত। এগুলো চিরন্তন, অতুলনীয় এবং আল্লাহ তা’লার অনন্য গুণ, যা তাঁর এসব গুণের মাধ্যমে প্রদর্শিত হয়ে থাকে যেগুলো ‘সিফতে তাশবিহীয়া’ নামে অভিহিত, অর্থাৎ এসব গুণ মানুষের মধ্যেও কমবেশি পরিদৃষ্ট হয়। প্রথমোক্ত সিফত অর্থাৎ আল্লাহ তা’লার অতিক্রান্ত গুণসমূহ আল- আরশ বা খোদার আসনরূপে অভিহিত এবং শেষোক্ত গুণাবলি হলো তাঁর আরশ বহনকারী। টীকা ৯৮৬ ও ১২৩৩ দ্রষ্টব্য।

لَہٗ مَا فِی السَّمٰوٰتِ وَمَا فِی الۡاَرۡضِ وَمَا بَیۡنَہُمَا وَمَا تَحۡتَ الثَّرٰی ﴿۷﴾

৭
আকাশসমূহ ও পৃথিবীতে যা আছে এবং এ দুয়ের মাঝে যা বিরাজমান আর সিক্ত ভূগর্ভে যা-ই রয়েছে সব তাঁরই।

وَاِنۡ تَجۡہَرۡ بِالۡقَوۡلِ فَاِنَّہٗ یَعۡلَمُ السِّرَّ وَاَخۡفٰی ﴿۸﴾

৮
কদেখুন: ২:৭৮; ৬:৪; ১১:৬; ৬৭:১৪আর তুমি উচ্চৈঃস্বরেই কথা বলো (অথবা নিম্নস্বরে- এতে কিছু আসে যায় না), কেননা (সবক্ষেত্রে) তিনি গুপ্ত থেকে গুপ্ততর বিষয়ও জানেন।১৮১০
১৮১০। ‘সিররুন’ (অর্থাৎ গোপন চিন্তা) দ্বারা মানুষের মনে লুক্কায়িত গোপন চিন্তা বুঝায় যা কেবল সে একাই জানে এবং ‘আখফা’ (অর্থাৎ অধিকতর লুক্কায়িত বা গোপন) শব্দ মানুষের সকল আদর্শচিন্তা এবং উচ্চাকাঙ্ক্ষা বুঝায় যা ভবিষ্যতের গর্ভে লুক্কায়িত থাকে এবং কখনো তার মনে উদয় হয় নি।

اَللّٰہُ لَاۤ اِلٰہَ اِلَّا ہُوَ ؕ لَہُ الۡاَسۡمَآءُ الۡحُسۡنٰی ﴿۹﴾

৯
আল্লাহ- তিনি ছাড়া অন্য কোনো উপাস্য নাই। খদেখুন: ৭:১৮১; ৫৯:২৫সব সুন্দর নাম তাঁরই।১৮১১
১৮১১। তফসীরাধীন আয়াত উপরোক্ত তিন আয়াতে উল্লিখিত কুরআনের বিস্ময়কর ঐশীবাণীর কেন্দ্রীভূত বিশুদ্ধ সারাংশ বহন করে। সত্য এটাই, আল্লাহ অস্তিত্ববান। তিনি এক এবং অদ্বিতীয়। তিনি সকল পূর্ণাঙ্গ গুণের অধিকারী এবং কল্পনাসাধ্য সর্বপ্রকার ত্রুটি ও অপূর্ণতা থেকে মুক্ত। সেজন্য কেবল তিনিই আমাদের ভক্তিশ্রদ্ধা ও ইবাদতের অধিকারী বা তা কেবল তাঁরই প্রাপ্য।

وَہَلۡ اَتٰٮکَ حَدِیۡثُ مُوۡسٰی ۘ﴿۱۰﴾

১০
গদেখুন: ১৯:৫২; ৭৯:১৬আর তোমার কাছে কি মূসার বৃত্তান্ত পৌঁছেছে?১৮১২
১৮১২। ইতিহাসের সর্বপ্রকার স্বীকৃত নিয়মনীতির বিপরীতে ফ্রয়েড (Freud) তার ‘মূসা এবং একেশ্বরবাদ’ (Moses and Monotheism) গ্রন্থে এক সম্পূর্ণ অভিনব মতের অস্পষ্ট আভাস দিয়েছেন আর তা হলো, হযরত মূসা (আ.) ইসরাঈলী ছিলেন না, তিনি ইহুদী বংশীয় ছিলেন না আর ইসরাঈলীরা কখনো মিশরে বসবাস করে নি। ফ্রয়েড তার এই অদ্ভুত দাবির সমর্থনে নিম্নলিখিত যুক্তির অবতারণা করেছেন: (১) মূসা এক মিশরীয় নাম, (২) আল্লাহ তা’লার তওহীদ তথা একত্ববাদের ধারণা মূলত মিশর দেশীয়, প্রাচীন মিশরীয় রাজা ইখনাতেন (বা আখেনাতেন) কর্তৃক প্রথমে তা কল্পিত এবং গৃহীত হয়েছিল, (৩) মূসা নিজে মিশরীয় ছিলেন বিধায় তিনি তা মিশরবাসীদের নিকট থেকে অনুকরণ করেছিলেন এবং ইসরাঈলীদের মধ্যে প্রচার করেছিলেন। যেহেতু মূসা মিশরীয় ছিলেন, সেহেতু তিনি হিব্রু ভাষায় নিজেকে স্পষ্টরূপে প্রকাশ করতে পারতেন না। এসব যুক্তি বাস্তব ঘটনাভিত্তিক নয়। মূসা নিশ্চিতরূপে একটি হিব্রু শব্দ। এটি আরবী এবং হিব্রু উভয় ভাষা থেকে নির্গত, কিন্তু আদৌ যদি মূসা নামটি মিশরীয় হয়ে থাকে, তথাপি এটা প্রতিপন্ন হয় না যে, মূসা মানুষটিও মিশরীয় ছিলেন। যেহেতু ইসরাঈলীরা মিশরে ফেরাউনের শাসনাধীন জাতি ছিল সে কারণে মিশরীয় নাম অবলম্বন করা তাদের পক্ষে আপাতদৃষ্টিতে স্বাভাবিক ও ন্যায়সংগত ছিল। অধীনস্থ জাতির লোকেরা তাদের শাসকদের নাম এবং তাদের পোশাক-পরিচ্ছদ, চালচলন আর প্রথা ইত্যাদি অনুকরণ করে গৌরব অনুভব করে থাকে। একেশ্বরবাদ ধারণার আদি উৎস মিশর, প্রাচীন মিশরীয় রাজা আখেনাতেন কর্তৃক তা প্রথম কল্পিত ও গৃহীত এবং তার দ্বারা ইসরাঈলীদের মধ্যে প্রচারিত হয়েছিল, এ যুক্তিও সমভাবে ভ্রান্ত। কোনো বিশেষ কল্পিত বিষয়বস্তু কোনো জাতির একচেটিয়া বলে মনে করা অযৌক্তিক। বিচ্ছিন্ন লোক বা জনগোষ্ঠী একে অন্যের নিকট থেকে গ্রহণ না করে স্বাধীনভাবে অভিন্ন ধারণা বা কল্পনা করতে পারে, কিন্তু এমনটি যদি ধরে নেওয়া হয়, আল্লাহ তা’লার তওহীদের মতবাদ মূলত মিশরীয় তাহলেও মূসা (আ.) মিশরীয় ছিলেন, এই অনুমান সঠিক প্রমাণিত হয় না। একজন আমেরিকান বা এক জার্মান যদি কোনো ধারণা বা বিশ্বাস একজন ইংরেজ থেকে নিতে পারে তাহলে একজন ইহুদী কেন একজন মিশরবাসীর নিকট থেকে কোনো ধ্যানধারণা গ্রহণ করতে পারবে না? সত্য কথা হলো, আল্লাহ তা’লার একত্ববাদের ধারণা মিশর বা সিরিয়াবাসীদের দ্বারা কল্পিত নয়, না অন্য কোনো জাতির লোকেরা তা কল্পনা করেছিল। এর উৎস আল্লাহ তা’লার বাণী বা ওহী-ইলহাম। হযরত মূসা (আ.) হিব্রু ভাষায় ধীরস্থিরভাবে কথা বলতেন। পক্ষান্তরে কুরআন এবং বাইবেল দ্বারা সমর্থিত সম্পূর্ণ ঘটনা হলো, ফেরাউনের নিকট গিয়ে তাঁর মিশন প্রচারের জন্য যখন আল্লাহ তা’লা কর্তৃক আদিষ্ট হয়েছিলেন তখন মূসা (আ.) আল্লাহ তা’লার নিকট কাতর নিবেদন করেছিলেন এই কারণে যে, জিহ্বার জড়তার কারণে তিনি নিজেকে পরিপূর্ণভাবে প্রকাশ করতে অক্ষম ছিলেন। তর্কের খাতিরে এটাই যদি যুক্তি হয় যে, মূসা (আ.) ফেরাউনের ভাষায় অর্থাৎ মিশর দেশের ভাষায় স্বাধীনভাবে নিজেকে প্রকাশ করতে পারতেন না তাহলে এতে সুস্পষ্ট প্রমাণিত হয়, হযরত মূসা (আ.) মিশরীয় ছিলেন না। প্রকৃতপক্ষে আরবী এবং হিব্রু ভাষার দলিলপ্রমাণের সাথে ইহুদী জাতির ঐতিহাসিক ও বংশানুক্রমিক ঐতিহ্যের দলিলপ্রমাণ মিলিতভাবে কুরআন এবং বাইবেলে বর্ণিত মূসা (আ.)-এর সম্পর্কে ঘটনাবলির সঙ্গে যুক্ত হয়ে সবকিছু এ যুক্তিকে সত্য বলে সমর্থন করে ও প্রমাণ করে, হযরত মূসা (আ.) মিশর দেশীয় ছিলেন না এবং তাঁর নাম মূলত মিশরীয় ছিল না (দি লারজার এডিশন অব দি কমেন্ট্রি, পৃ. ১৬২১-১৬২৩)।