১১০

النصر

সূরা আন-নাসর

An-Nasr

মক্কী ৪ আয়াত ১ রুকু পারা ৩০

মাদানী সূরা, বিসমিল্লাহসহ ৪ আয়াত এবং ১ রুকূ

بِسۡمِ اللّٰہِ الرَّحۡمٰنِ الرَّحِیۡمِ ﴿۱﴾

১
পরম করুণাময় আল্লাহর নামে যিনি স্বতঃপ্রবৃত্ত দাতা (ও) বার বার কৃপাকারী।কদেখুন: ১৫:৯৯; ২০:১৩১; ৫০:৪০

اِذَا جَآءَ نَصۡرُ اللّٰہِ وَالۡفَتۡحُ ۙ﴿۲﴾

২
যখন আল্লাহর সাহায্য ও প্রতিশ্রুত বিজয় আসবে,৩৪৫৫
৩৪৫৫। ‘প্রতিশ্রুত বিজয়’। ‘ফাতাহ’ শব্দের সাথে ‘আল’ যোগ হওয়াতে এখানে গভীর অর্থ নিহিত রয়েছে। (বিস্তারিত জানার জন্য তফসীরে কবীর দ্রষ্টব্য)।

وَرَاَیۡتَ النَّاسَ یَدۡخُلُوۡنَ فِیۡ دِیۡنِ اللّٰہِ اَفۡوَاجًا ۙ﴿۳﴾

৩
এবং তুমি মানুষকে দলে দলে আল্লাহর ধর্মে প্রবেশ করতে দেখবে,

فَسَبِّحۡ بِحَمۡدِ رَبِّکَ وَاسۡتَغۡفِرۡہُ ؕؔ اِنَّہٗ کَانَ تَوَّابًا ﴿٪۴﴾

৪
তখন তুমি তোমার প্রতিপালক-প্রভুর প্রশংসাসহ (তাঁর) পবিত্রতা (ও) মহিমা ঘোষণা করো৩৪৫৬ আর তাঁর কাছে ক্ষমা প্রার্থনা৩৪৫৭ করো। নিশ্চয় তিনি বার বার তওবা গ্রহণকারী।
সূরা আন-নাসর - রুকু ১
৩৪৫৬। এখানে নবী করীম (সা.)-কে নির্দেশ দেওয়া হচ্ছে, যেহেতু আল্লাহ তা’লা স্বীয় প্রতিশ্রুতি পূর্ণ করে মুসলমানদেরকে বিজয় গৌরবে ভূষিত করেছেন এবং জনগণ বিপুল সংখ্যায় দলে দলে ইসলাম ধর্মে প্রবেশ করছে, সেহেতু তাঁর উচিৎ হবে কৃতজ্ঞতাভরে এবং প্রশংসাসহ আল্লাহ তা’লার পবিত্রতা ঘোষণা করা।
৩৪৫৭। রসূল করীম (সা.)-কে আল্লাহ তা’লা এখানে উপদেশ দিচ্ছেন, যেহেতু তাঁর হাতে বিজয়ের পতাকা এসে গেছে এবং ইসলাম আরবভূমিতে এমন প্রাধান্য লাভ করেছে যে, তাঁর পূর্বের শত্রুরা তাঁর ভক্ত অনুসারীদের অন্তর্ভুক্ত হয়ে গেছে, সেহেতু তাঁর উচিত এসব নবাগত অনুসারীদের জন্য আল্লাহর সমীপে দোয়া করা, যেন তাদের পূর্বকৃত শত্রুতামূলক অত্যাচার-অপকর্ম ও পাপরাশি ক্ষমা করে দেওয়া যায়। ‘তাঁর কাছে ক্ষমা প্রার্থনা করো’, মহানবী (সা.)-এর প্রতি আল্লাহ তা’লার এ নির্দেশটির এক তাৎপর্য নিহিত রয়েছে নবদীক্ষিতদের জন্য ক্ষমা চাওয়ার মধ্যে। এর অন্য তাৎপর্য একথার মধ্যে রয়েছে যে, নবাগত ও নবদীক্ষিত মুসলমানদের বিপুল সংখ্যায় একসাথে আগমনের ফলে তাদের পূর্বেকার ধ্যানধারণা, আচার-অভ্যাস ও শিক্ষাদীক্ষাকে পরিবর্তনপূর্বক ইসলামের রঙে তাদেরকে রঙিন করে তোলার মতো দুরূহ কাজ সম্পাদনে বহু ত্রুটিবিচ্যুতি থেকে মুসলিম সমাজ ও ইসলামকে নিরাপদ রাখার জন্য ‘ইসতিগফার’-এর প্রার্থনা করতে বলা হয়েছে। তাৎপর্যপূর্ণভাবে লক্ষ করা যেতে পারে, কুরআনের যে স্থানেই মহানবী (সা.)-এর বিজয়ের কিংবা বড়ো ধরনের কৃতকার্যতার উল্লেখ করা হয়েছে, সেখানেই তাকে ক্ষমা প্রার্থনা ও নিরাপত্তার জন্য দোয়া করার নির্দেশ দেওয়া হয়েছে। এ নির্দেশের অধীনে এই আয়াত পাঠশেষে এবং অন্যান্য সময়েও মহানবী (সা.) এ বলে দোয়া করতেন- ‘সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আসতাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা’ (দুররে মনসুর, তফসীরে কবীর দ্রষ্টব্য)। এতে পরিষ্কার বুঝা যায়, এ দোয়া নবী করীম (সা.)-এর নিজের জন্য নয় বরং অন্যদের জন্য, অর্থাৎ যখনই তাঁর উম্মতের মধ্যে ইসলামের নীতিমালা ও নির্দেশাবলি থেকে