النصر
An-Nasr
মাদানী সূরা, বিসমিল্লাহসহ ৪ আয়াত এবং ১ রুকূ
(হিজরতের পরে মক্কায় অবতীর্ণ)
এটি একটি মাদানী সূরা এই অর্থে যে, এটি হিজরতের পর মাদানী যুগে অবতীর্ণ হয়েছিল। আবার এটি একটি মক্কী সূরা বটে, কেননা মূলত এটা নবী করীম (সা.)-এর ওফাতের মাত্র ৭০-৮০ দিন পূর্বে বিদায় হজ্জের সময় মক্কাতে অবতীর্ণ হয়েছিল। সকল ঐতিহাসিক তথ্য ও সহীহ হাদিস থেকে এর অবতরণের এ সময় নির্ধারিত হয়েছে। নবী করীম (সা.)-এর নবুওয়তের প্রথম দিকের প্রসিদ্ধ সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে উমর (রা.)-ও এ ইতিহাসের সমর্থক। সম্পূর্ণ সূরারূপে অবতীর্ণ সূরাগুলোর মাঝে এটাই সর্বশেষ সূরা, যদিও সূরা মায়েদার চার আয়াতই অবতীর্ণ সর্বশেষ আয়াত।
পূর্ববর্তী সূরাতে কাফিরদের বলা হয়েছিল, তাদের জীবনাদর্শ ও রীতিনীতি, তাদের ধর্মীয় অনুষ্ঠানাদি, তাদের উপাস্য ও উপাসনা পদ্ধতি যেহেতু মুমিনদের থেকে সম্পূর্ণ ভিন্ন, সেহেতু এ দুয়ের মাঝে সমন্বয় সাধনের মোটেই সম্ভাবনা নাই। তাদের কর্মফল তারা ভোগ করবে, আর মুসলমানরাও তাদের নিজেদের কর্মফল ভোগ করবে। এ সূরাতে মুমিনদেরকে বলা হচ্ছে, তাদের জন্য প্রতিশ্রুত বিজয় তো ইতোমধ্যে এসেই গেছে যখন দলে দলে লোকজন ইসলাম গ্রহণ করতে আরম্ভ করেছে। অতএব মুসলমানদের বিশেষ করে বিশ্বনবী (সা.)-এর কর্তব্য আল্লাহ তা’লার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা এবং তাঁর প্রশংসাসহ পবিত্রতা ঘোষণাপূর্বক নবদীক্ষিতদের নৈতিক ত্রুটিবিচ্যুতি ও মানবীয় দুর্বলতা থেকে বাঁচার জন্য আল্লাহর সাহায্য ও নিরাপত্তা প্রার্থনা করা, কেননা বিপুল সংখ্যক নবদীক্ষিত যখন দলে দলে কোনো নতুন ধর্মীয় আন্দোলনে যোগদান করে তখন তাদেরকে সার্বিকভাবে শিক্ষিত ও সৎকর্মশীল করে তোলার জন্য প্রয়োজনীয় সংখ্যক শিক্ষক ও কর্মীর অভাব দেখা দেয়। ফলে দোষত্রুটিও তাদের সঙ্গে সমাজে ঢুকে পড়ে।
\*\* এ সূরা মূলত সূরা কাওসারের আরেকটি রূপ বর্ণনা করছে যে, কুরআনের পুরস্কার যেমন কখনো শেষ হয় না, তেমনই ইসলামের বিজয় লাভের ধারাও কখনো শেষ হবে না। আর সে মুহূর্ত অবশ্যই আসবে যখন দলে দলে মানুষ ইসলামে প্রবেশ করবে। মনে রেখো! সে মুহূর্ত যেন বিজয়ঢাক বাজানোর সময় না হয়, বরং ইস্তিগফার করা হয়। এসব বিজয়ের ফলে অহংকার সৃষ্টি হোক- তা কাম্য নয়, বরং আরো বেশি বিনয়ের সাথে এ বিশ্বাসে বদ্ধমূল হওয়া প্রয়োজন যে, এটি কেবল আল্লাহর অনুগ্রহের ফলেই লাভ হয়েছে। অতএব এমন অবস্থায় পূর্বের চেয়ে অধিক ইস্তিগফার করা উচিত এবং পূর্বের চেয়ে বেশি আল্লাহ তা’লার প্রশংসাগীত গাওয়া উচিত।\*
\* হযরত খলীফাতুল মসীহ রাবে (রাহে.) কর্তৃক উর্দুতে অনূদিত কুরআন করীমে প্রদত্ত সূরার ভূমিকা দ্রষ্টব্য।
بِسۡمِ اللّٰہِ الرَّحۡمٰنِ الرَّحِیۡمِ ﴿۱﴾
اِذَا جَآءَ نَصۡرُ اللّٰہِ وَالۡفَتۡحُ ۙ﴿۲﴾
وَرَاَیۡتَ النَّاسَ یَدۡخُلُوۡنَ فِیۡ دِیۡنِ اللّٰہِ اَفۡوَاجًا ۙ﴿۳﴾
فَسَبِّحۡ بِحَمۡدِ رَبِّکَ وَاسۡتَغۡفِرۡہُ ؕؔ اِنَّہٗ کَانَ تَوَّابًا ﴿٪۴﴾