১১

هود

সূরা হুদ

Hud

মক্কী ১২৪ আয়াত ১০ রুকু পারা ১১–১২

মক্কী সূরা, বিসমিল্লাহসহ ১২৪ আয়াত এবং ১০ রুকূ

فَلَمَّا رَاٰۤ اَیۡدِیَہُمۡ لَا تَصِلُ اِلَیۡہِ نَکِرَہُمۡ وَاَوۡجَسَ مِنۡہُمۡ خِیۡفَۃً ؕ قَالُوۡا لَا تَخَفۡ اِنَّاۤ اُرۡسِلۡنَاۤ اِلٰی قَوۡمِ لُوۡطٍ ﴿ؕ۷۱﴾

৭১
কিন্তু সে যখন দেখল, এর দিকে তাদের হাত প্রসারিত হচ্ছে না তখন সে তাদেরকে (অনভিপ্রেত) আগন্তুক বলে মনে করল এবং তাদের পক্ষ থেকে শঙ্কা অনুভব করল। তারা বলল, ‘ভয় কোরো না, নিশ্চয় আমরা দূতের জাতির প্রতি প্রেরিত হয়েছি।১৩৩২
১৩৩২। হযরত ইবরাহীম (আ.) প্রেরিতদেরকে প্রথমে সাধারণ পথিক বলেই মনে করেছিলেন, কিন্তু যখন সামনে পরিবেশন করা বাছুরের রোস্ট করা মাংস খেতে তাঁরা বিরত রইলেন তখন তিনি বুঝতে পারলেন, তাঁরা বিশেষ কোনো কাজে প্রেরিত হয়েছেন, যা তিনি বুঝতে সক্ষম হন নি। ‘তাদের পক্ষ থেকে শঙ্কা অনুভব করল’ কথার অর্থ এই নয় যে, হযরত ইবরাহীম (আ.) অচেনা-অজানা লোক দেখে ভয় পাচ্ছিলেন, বরং তারা খাদ্য গ্রহণে অনীহা প্রকাশ করায় তিনি এই ভয়ে খুব অস্বস্তি বোধ করছিলেন যে, হয়ত আতিথেয়তার শিষ্টাচারে কোনো ত্রুটি রয়েছে। অতিথিরা সম্ভবত ইবরাহীম (আ.)-এর চেহারায় অস্থিরতা লক্ষ করে তাঁর মনের বিচলিত অবস্থাকে উপলব্ধি করেছিলেন। তৎক্ষণাৎ তাঁকে উৎকণ্ঠামুক্ত করার জন্য বললেন, তাঁরা মোটেই অসন্তুষ্ট হন নি এবং যে কারণে তাঁরা খাদ্য গ্রহণ করেন নি তা হলো, যে উদ্দেশ্যে তাঁরা নিয়োজিত তা এক অত্যন্ত ভীতিপূর্ণ বিষয় যা তাঁদের আহারে অরুচি এনে দিয়েছে। অতিথির এ জবাবেও দেখা যায়, তারা ফেরেশতা ছিলেন না। নইলে তাঁরা এটাই বলতেন, তাঁরা মানুষ নন বলে জমিনের খাদ্য গ্রহণ করতে পারেন না। হযরত লূত (আ.) ‘ফিলিস্তিন’, ‘মোআব’ এবং ‘আমমন’-এর অধিবাসীদের পূর্বপুরুষ ছিলেন। তিনি হারূনের পুত্র ও তেরাহর পৌত্র ছিলেন এবং হযরত ইবরাহীম (আ.)-এর ভাতিজা ছিলেন। তিনি হযরত ইবরাহীম (আ.)-এর সঙ্গে কেনানে মিলিত হয়েছিলেন।

وَامۡرَاَتُہٗ قَآئِمَۃٌ فَضَحِکَتۡ فَبَشَّرۡنٰہَا بِاِسۡحٰقَ ۙ وَمِنۡ وَّرَآءِ اِسۡحٰقَ یَعۡقُوۡبَ ﴿۷۲﴾

৭২
আর তার স্ত্রী (পাশেই) দাঁড়িয়েছিল। সে মুখ টিপে হাসল। গদেখুন: ৫১:৩০তখন আমরা তাকে ইসহাকের এবং ইসহাকের পর ইয়াকূবের (জন্মের) সুসংবাদ দিলাম।

قَالَتۡ یٰوَیۡلَتٰۤیءَ اَلِدُ وَاَنَا عَجُوۡزٌ وَّہٰذَا بَعۡلِیۡ شَیۡخًا ؕ اِنَّ ہٰذَا لَشَیۡءٌ عَجِیۡبٌ ﴿۷۳﴾

৭৩
কদেখুন: ৫১:৩১সে বলল, ‘হায়রে আমার কপাল! আমি সন্তান জন্ম দেবো? অথচ আমি যে এক বুড়ি আর এ হলো আমার বার্ধক্যে উপনীত স্বামী! নিশ্চয় এ এক অদ্ভুত ব্যাপার!’খদেখুন: ৯:১১৪গদেখুন: ২৯:৩৪ঘদেখুন: ৭:৮১; ২৯:২৯; ১৫:৭২

قَالُوۡۤا اَتَعۡجَبِیۡنَ مِنۡ اَمۡرِ اللّٰہِ رَحۡمَتُ اللّٰہِ وَبَرَکٰتُہٗ عَلَیۡکُمۡ اَہۡلَ الۡبَیۡتِ ؕ اِنَّہٗ حَمِیۡدٌ مَّجِیۡدٌ ﴿۷۴﴾

৭৪
তারা বলল, ‘তুমি কি আল্লাহর সিদ্ধান্তে আশ্চর্য হচ্ছো? হে নবী পরিবার! ১০০০ তোমাদের প্রতি আল্লাহর কৃপা ও তাঁর আশিস বর্ষিত হোক। নিশ্চয় তিনি পরম প্রশংসাভাজন, মহামর্যাদাবান।’১৩৩৩
১৩৩৩। এ আয়াতে ‘হে নবী পরিবার’ বলতে নিশ্চিতভাবে হযরত ইবরাহীম (আ.)-এর স্ত্রীকেই বুঝাচ্ছে, কেননা তখন পর্যন্তও তাঁর কোনো সন্তান হয় নি। প্রকৃতপক্ষে কুরআনে ব্যবহৃত ‘আহলাল বাইত’ শব্দদ্বয় সাধারণত নবীর স্ত্রী বা স্ত্রীগণকে বুঝিয়েছে (২৮:১৩; ৩৩:৩৪)।

فَلَمَّا ذَہَبَ عَنۡ اِبۡرٰہِیۡمَ الرَّوۡعُ وَجَآءَتۡہُ الۡبُشۡرٰی یُجَادِلُنَا فِیۡ قَوۡمِ لُوۡطٍ ﴿ؕ۷۵﴾

৭৫
এরপর ইবরাহীমের ভয় যখন কেটে গেল এবং সে যখন সুসংবাদ লাভ করল তখন সে আমাদের সাথে দূতের জাতির বিষয়ে বাদানুবাদ শুরু করল।১৩৩৪
১৩৩৪। আদিপুস্তক ১৮:২১-৩৩ দ্রষ্টব্য।

اِنَّ اِبۡرٰہِیۡمَ لَحَلِیۡمٌ اَوَّاہٌ مُّنِیۡبٌ ﴿۷۶﴾

৭৬
নিশ্চয় ইবরাহীম ছিল অতি সহিষ্ণু, কোমল হৃদয় (এবং) সদা বিনত।

یٰۤـاِبۡرٰہِیۡمُ اَعۡرِضۡ عَنۡ ہٰذَا ۚ اِنَّہٗ قَدۡ جَآءَ اَمۡرُ رَبِّکَ ۚ وَاِنَّہُمۡ اٰتِیۡہِمۡ عَذَابٌ غَیۡرُ مَرۡدُوۡدٍ ﴿۷۷﴾

৭৭
‘হে ইবরাহীম! এ (সুপারিশ) থেকে বিরত হও। নিশ্চয় তোমার প্রতিপালক-প্রভুর (চূড়ান্ত) নির্দেশ এসে গেছে আর তাদের ওপর অবশ্যই এক শাস্তি আসতে যাচ্ছে, যা টলানো সম্ভব নয়।’

وَلَمَّا جَآءَتۡ رُسُلُنَا لُوۡطًا سِیۡٓءَ بِہِمۡ وَضَاقَ بِہِمۡ ذَرۡعًا وَّقَالَ ہٰذَا یَوۡمٌ عَصِیۡبٌ ﴿۷۸﴾

৭৮
“আর আমাদের প্রেরিতরা যখন ভূতের কাছে এলো তখন সে তাদের কারণে দুশ্চিন্তাগ্রস্ত হলো এবং তাদের ব্যাপারে অসহায় বোধ করল১৩৩৫ আর সে বলল, ‘এ-যে এক ভীষণ কঠিন দিন।’”
১৩৩৫। ‘যাকা বিল আমরি যারআন’ অর্থ সে অক্ষম, ক্ষমতাহীন বা কোনোকিছু করতে অপারগ। ‘যারউন’ অর্থ শক্তিসামর্থ্য অথবা এর দ্বারা কোনো বস্তু বা বিষয় তার নিকট কঠিন বা কষ্টকর হলো (লেইন)। তফসীরাধীন শব্দাবলির অর্থ হলো এই বিষয়ে তিনি [দূত (আ.)] নিজেকে অসামর্থ্য এবং কষ্টদায়ক অবস্থায় পতিত মনে করলেন, অপরিচিতদেরকে আশ্রয় দেবার জন্য নিজেকে অসহায় বোধ করলেন।

وَجَآءَہٗ قَوۡمُہٗ یُہۡرَعُوۡنَ اِلَیۡہِ ؕ وَمِنۡ قَبۡلُ کَانُوۡا یَعۡمَلُوۡنَ السَّیِّاٰتِ ؕ قَالَ یٰقَوۡمِ ہٰۤؤُلَآءِ بَنَاتِیۡ ہُنَّ اَطۡہَرُ لَکُمۡ فَاتَّقُوا اللّٰہَ وَلَا تُخۡزُوۡنِ فِیۡ ضَیۡفِیۡ ؕ اَلَـیۡسَ مِنۡکُمۡ رَجُلٌ رَّشِیۡدٌ ﴿۷۹﴾

৭৯
আর তার জাতির লোকেরা তার দিকে ছুটে১৩৩৬ এলো এবং এর পূর্বেও তারা কুকর্মে লিপ্ত ছিল। সে বলল, ‘হে আমার জাতি! এরা হলো আমার কন্যা। এরা তোমাদের কাছেও অত্যন্ত পূতপবিত্র।১৩৩৭ অতএব তোমরা আল্লাহকে ভয় করো এবং আমার অতিথিদের বিষয়ে আমাকে লাঞ্ছিত কোরো না। তোমাদের মাঝে কি একজনও সুবোধ ব্যক্তি নাই?’*
১৩৩৬। ‘সদোম’ ও ‘ঘমোরাহ’ এই দুই শহরের অধিবাসীরা অপরিচিত পথচারী দেখলে দৌড়ে এসে লুট করত
১৩৩৭। এ আয়াত থেকে প্রতীয়মান হয়, হযরত লূত (আ.) তাঁর জাতির লোকদের অতীতের মন্দ আচরণের কথা মনে করে এই ভেবে ভীত হয়েছিলেন যে, এসব লোক না জানি কোন অনিষ্ট করে বসে এবং মেহমানদের উপস্থিতিতে তাঁর অমর্যাদা করে। কোনো বিশেষ অনিষ্টের কথা এখানে নির্দেশ করে নি। হযরত লূত (আ.)-এর জাতি দুষ্ট প্রকৃতির লোক ছিল। স্বাভাবিক কারণেই তিনি শঙ্কিত হয়েছিলেন, তারা কোনো ক্ষতিসাধন করতে পারে। এমতাবস্থায় তিনি তাদেরকে বললেন: তোমরা যদি সন্দেহ করে থাকো যে, আমি অপরিচিত লোকদের সহায়তায় তোমাদের বিরুদ্ধে ক্ষতিকর ষড়যন্ত্রে লিপ্ত তবে তোমরা আমার কন্যাদেরকে শাস্তি দিয়ে আমার বিরুদ্ধে প্রতিশোধ গ্রহণ করতে পারবে। এ ব্যবস্থা অবলম্বন তোমাদের জন্য উত্তম হবে এবং এভাবে তোমরা আমার মেহমানদের অপমান করার মতো লজ্জাজনক কর্ম পরিত্যাগ করতে পারবে। অথবা এ-ও হতে পারে যে, হযরত লূত (আ.) শহরের শ্রদ্ধাস্পদ বৃদ্ধ ব্যক্তি হবার কারণে তিনি তাদের স্ত্রীদেরকে নিজের কন্যারূপে আখ্যায়িত করে বললেন, তারা তোমাদের জন্য পবিত্ৰ । * যে-সব লোক বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ বোধ করত না তাদেরকে বিরত করার ব্যাপারে এটা ছিল খুবই সংগত ও সমুচিত জবাব। আসলে নারীরা তাদের দৃষ্টিতে ছিল সতীসাধ্বী। অত্যন্ত সতীসাধ্বী কথাটি তাদের এ দৃষ্টিভঙ্গির প্রতি ইঙ্গিত করে, কিন্তু দুষ্ট লোকেরা লূত (আ.)-এর এ উত্তরকে বিকৃত করেছিল এবং এমন ভাব দেখিয়েছিল যেন লূত (আ.) তাঁর অতিথিদের সম্মান রক্ষার্থে তাঁর কন্যাদের সতীত্বহানির জন্য তাদের (অর্থাৎ দুষ্ট লোকদের) কাছে সমর্পণ করেছিলেন। আসলে এ উত্তর তাদের বিকৃত স্বভাবের সুস্পষ্ট প্রতিফলন ঘটিয়েছিল। [মাওলানা শের আলী সাহেবের ইংরেজিতে অনুবাদকৃত কুরআন করীমের পরিশিষ্টে হযরত খলীফাতুল মসীহ রাবে (রাহে.) কর্তৃক প্রদত্ত টীকা দ্রষ্টব্য।]
* যে-সব লোক বিপরীত দিকের প্রতি আকর্ষণ বোধ করত না তাদেরকে বিরক্ত করার ব্যাপারে এটা ছিল খুবই সংগত ও সমুচিত জবাব। আসলে নারীটা তাদের দৃষ্টিতে ছিল সতীসাধ্বী। অত্যন্ত সতীসাধ্বী কথাটি তাদের এ দৃষ্টিভঙ্গির প্রতি ইঙ্গিত করে, কিন্তু দুষ্ট লোকেরা লূত (আ.)-এর এ প্রস্তাবের বিকৃত অর্থ করত এবং এমন সব অপব্যাখ্যা দান লূত (আ.) তাঁর অতিথিদের সম্মান রক্ষার্থে তাঁর কন্যাদের সতীত্বকে জলাঞ্জলি দিতে (অর্থাৎ দুষ্ট লোকদের) কারণ তাদের অপব্যাখ্যা। আসলে এ উত্তর তাদের বিশ্বাস বরাবরই সুস্পষ্ট প্রতিফলন ঘটাতো না। মেহমানদের সেবার জন্য আতিথেয়তা প্রদর্শনের উদ্দেশ্যে কুরআন করিমের পরিশিষ্টে হযরত খলীফাতুল মসীহ্ রাবে (রাহে.) কর্তৃক প্রদত্ত টীকা দ্রষ্টব্য। ১০৬৮। হযরত লূত (আ.) যখন শহরের মধ্যে বিবাহিতা কন্যাদেরকে (আদিপুস্তক ১৯:১০) জামিনস্বরূপ উপস্থাপন করলেন, তারা এই প্রস্তাব নাকচ করে দিয়ে বলল, নারীদের জামিন গ্রহণ করা তাদের রীতি বিরুদ্ধ (এনসাইক্লো. বিট)। ‘তোমার কন্যাদের ব্যাপারে আমাদের কোনো দাবি নাই’ এ বাক্য দ্বারা বুঝা যায়, অধিকাংশ ওফাসারকার কর্তৃক আরোপিত উদ্দেশ্যও তারা আসে নি, কারণ লূত (আ.)-এর জাতির লোক, যারা নৈতিকভাবে একরূপ লম্পট ও নীচপ্রকৃতি হয়েছিল, তারা তাদের কামোত্তেজনা বাসনা চরিতার্থ করার ব্যাপারে ন্যায়-অন্যায়র যুক্তি উত্থাপন করতেই পারে না। ‘আমরা যা চাচ্ছি তুমি অবশ্যই তা খুব ভালোভাবে জানো’ এই বাক্য এটাই ইঙ্গিত করছে যে, তুমি অপরিচিতদেরকে আমাদের হাতে ছেড়ে দাও এই আমার চাহিদা।

قَالُوۡا لَقَدۡ عَلِمۡتَ مَا لَنَا فِیۡ بَنٰتِکَ مِنۡ حَقٍّ ۚ وَاِنَّکَ لَتَعۡلَمُ مَا نُرِیۡدُ ﴿۸۰﴾

৮০
তারা (কথা ঘুরিয়ে) বলল, ‘তুমি নিশ্চয় জানো, তোমার কন্যাদের ব্যাপারে আমাদের কোনো দাবি নাই এবং আমরা যা চাচ্ছি তুমি অবশ্যই তা খুব ভালোভাবে জানো। ’১৩৩৮:১৩৩৮,**
১৩৩৮। হযরত লূত (আ.) যখন শহরের মধ্যে বিবাহিতা কন্যাদেরকে (আদিপুস্তক ১৯:১৫) জামিনস্বরূপ উপস্থাপন করলেন, তারা এই প্রস্তাব নাকচ করে দিয়ে বলল, নারীদের জামিন গ্রহণ করা তাদের রীতি বিরুদ্ধ (এনসাইকো. ব্রিট.)। ‘তোমার কন্যাদের ব্যাপারে আমাদের কোনো দাবি নাই’ এ বাক্য দ্বারা বুঝা যায়, অধিকাংশ তফসীরকার কর্তৃক আরোপিত উদ্দেশ্যে তারা আসে নি, কারণ লূত (আ.)-এর জাতির লোক, যারা নৈতিকভাবে এরূপ লম্পট ও নীতিভ্রষ্ট হয়েছিল, তারা তাদের কামলোলুপ বাসনা চরিতার্থ করার ব্যাপারে ন্যায়-অন্যায়ের যুক্তি উত্থাপন করতেই পারে না। ‘আমরা যা চাচ্ছি তুমি অবশ্যই তা খুব ভালোভাবে জানো’ এই বাক্য এটাই ইঙ্গিত করছে যে, তুমি অপরিচিতদেরকে আমাদের হাতে ছেড়ে দাও এটাই আমরা চাচ্ছি। ** কোনো কোনো তফসীরকার বলে থাকেন, হযরত লূত (আ.) নিজ মেহমানদের সম্মান রক্ষার্থে তাঁর কন্যাদের সম্ভ্রম বিসর্জন দেবার প্রস্তাব দিয়েছিলেন। একথা সঠিক হতে পারে না। প্রকৃতপক্ষে লূতের জাতি তাঁকে অস্বীকার করে বলে মনে করেছিল, তিনি সম্ভবত প্রতিশোধকল্পে বাইরের লোক ডেকে তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। তাই হযরত লূত (আ.) তাদের একথা বলে লজ্জা দিলেন, আমার মেয়েরা তোমাদেরই বাড়ির বউ-ঝি, সেক্ষেত্রে আমি তোমাদের বিরুদ্ধে কীভাবে ষড়যন্ত্রে লিপ্ত হতে পারি? [হযরত খলীফাতুল মসীহ রাবে (রাহে.) কর্তৃক উর্দুতে অনূদিত কুরআন করীমের প্রদত্ত টীকা দ্রষ্টব্য।]
** কোনো কোনো ওফাসারকার বলে থাকেন, হযরত লূত (আ.) নিজ মেহমানদের সম্মান রক্ষার্থে তাঁর কন্যাদের সম্ভ্রম বিসর্জন দেবার প্রস্তাব দিয়েছিলেন। একথা সঠিক হতে পারে না। প্রকৃতপক্ষে লূতের জাতি তাঁকে অস্বীকার করেছিল। আসলে এ উত্তর তাঁর জাতির লোকের যুক্তিসঙ্গত প্রতিফলন ছিল না। যদিও দুষ্ট লোকেরা লূত (আ.)-এর এ প্রস্তাবের বিকৃত অর্থ করত এবং এমন সব অপব্যাখ্যা দান লূত (আ.) তাঁর অতিথিদের সম্মান রক্ষার্থে তাঁর কন্যাদের সতীত্বকে জলাঞ্জলি দিতে (অর্থাৎ দুষ্ট লোকদের) কারণ তাদের অপব্যাখ্যা। আসলে এ উত্তর তাদের বিশ্বাস বরাবরই সুস্পষ্ট প্রতিফলন ঘটাতো না। মেহমানদের সেবার জন্য আতিথেয়তা প্রদর্শনের উদ্দেশ্যে কুরআন করিমের পরিশিষ্টে হযরত খলীফাতুল মসীহ্ রাবে (রাহে.) কর্তৃক প্রদত্ত টীকা দ্রষ্টব্য। ১০০৮। হযরত লূত (আ.) যখন শহরের মধ্যে বিবাহিতা কন্যাদেরকে (আদিপুস্তক ১৯:১০) জামিনস্বরূপ উপস্থাপন করলেন, তারা এই প্রস্তাব নাকচ করে দিয়ে বলল, নারীদের জামিন গ্রহণ করা তাদের রীতি বিরুদ্ধ (এনসাইক্লো. বিট)। ‘তোমার কন্যাদের ব্যাপারে আমাদের কোনো দাবি নাই’ এ বাক্য দ্বারা বুঝা যায়, অধিকাংশ ওফাসারকার কর্তৃক আরোপিত উদ্দেশ্যও তারা আসে নি, কারণ লূত (আ.)-এর জাতির লোক, যারা নৈতিকভাবে একরূপ লম্পট ও নীচপ্রকৃতি হয়েছিল, তারা তাদের কামোত্তেজনা বাসনা চরিতার্থ করার ব্যাপারে ন্যায়-অন্যায়র যুক্তি উত্থাপন করতেই পারে না। ‘আমরা যা চাচ্ছি তুমি অবশ্যই তা খুব ভালোভাবে জানো’ এই বাক্য এটাই ইঙ্গিত করছে যে, তুমি অপরিচিতদেরকে আমাদের হাতে ছেড়ে দাও এই আমার চাহিদা।