১১

هود

সূরা হুদ

Hud

মক্কী ১২৪ আয়াত ১০ রুকু পারা ১১–১২

মক্কী সূরা, বিসমিল্লাহসহ ১২৪ আয়াত এবং ১০ রুকূ

وَکُلًّا نَّقُصُّ عَلَیۡکَ مِنۡ اَنۡۢبَآءِ الرُّسُلِ مَا نُثَبِّتُ بِہٖ فُؤَادَکَ ۚ وَجَآءَکَ فِیۡ ہٰذِہِ الۡحَقُّ وَمَوۡعِظَۃٌ وَّذِکۡرٰی لِلۡمُؤۡمِنِیۡنَ ﴿۱۲۱﴾

১২১
আর তোমার হৃদয়কে দৃঢ়তা দান করার জন্যই রসূলদের সব গুরুত্বপূর্ণ সংবাদ তোমার কাছে আমরা বর্ণনা করছি। আর এসবের মাধ্যমে তোমার কাছে এসে গেছে সত্য, উপদেশ এবং মুমিনদের জন্য এক বড়ো শিক্ষণীয় বাণী।

وَقُلۡ لِّلَّذِیۡنَ لَا یُؤۡمِنُوۡنَ اعۡمَلُوۡا عَلٰی مَکَانَتِکُمۡ ؕ اِنَّا عٰمِلُوۡنَ ﴿۱۲۲﴾ۙ

১২২
আর যারা ঈমান আনে না তুমি তাদের বলো, গদেখুন: ১৫:৪৪; ৩২:১৪; ৩৮:৮৫-৮৬তোমরা তোমাদের নিজ অবস্থানে থেকে যা পারো করো।১৩৫৫ নিশ্চয় আমরাও আমল করে যাব।’ঘদেখুন: ২৫:৩৩; ৬:১৩৬
১৩৫৫। ‘মাকানা’ শব্দের উৎপত্তি ‘কানা’ বা ‘মাকানা’ থেকে এবং এর অর্থ, অবস্থান বা ক্ষমতা (আকরাব)। এ আয়াত দ্বারা বুঝা যায়, যদিও এই সূরায় বর্ণিত ইসলামের চরম বিজয় হওয়া ও অস্বীকারকারীদের অন্তিম পরাজয় ও ১০০৫-৯ ও ১০৭ টীকা দ্রষ্টব্য। ১০০৫। ‘মুবীন’ (مبين) ‘আবানা’ থেকে উৎপন্ন, সমাপিকা ক্রিয়া বিশেষণ। ‘আবানা’ সকর্মক এবং অকর্মক উভয় ক্রিয়াপদরূপে ব্যবহৃত হয়ে থাকে। ‘মুবীন’ শব্দের অর্থ: (১) সুস্পষ্ট নিদর্শন, (২) যা অন্যান্য বস্তুকে স্পষ্ট করে দেখায় এবং (৩) যা কোনো বস্তুকে অন্যটি থেকে বিভক্ত করে এবং একে সুনির্দিষ্টরূপে পৃথক করে দেখায় (যেমন)। ‘মুবীন’ শব্দ কুরআন কারীমের তিনটি প্রধান বৈশিষ্ট্যের প্রতি দৃষ্টি আকর্ষণ করছে, যথা- এটি (কুরআন) শুধু প্রকৃত ঘটনা খোলাখুলি বর্ণনা করা কিংবা ভবিষ্যদ্বাণী করা বা নিয়মনীতি, আদেশ ও অনুশাসন নির্ধারণ করেই ক্ষান্ত হয় নি, অধিকন্তু এটি যা বলে ও যা করে তা সুস্পষ্ট ও একটি যুক্তিপ্রমাণ দ্বারা বস্তুর তা প্রমাণ ও সমর্থন করেছে। (২) এটি শুধু নিজস্ব শক্তি বলেই সুস্পষ্ট নয়, বরং পূর্ববর্তী বহু কিতাব ও কিতাবসমূহের যে সব ভবিষ্যদ্বাণী ও অভিজ্ঞতা আছে সেগুলোরকেও সুস্পষ্ট করে দিয়েছে এবং (৩) আল্লাহতা’আলা স্পষ্ট করে বলতে যা অত্যাবশ্যক, শরিয়তের বিধান, নীতিগত ও ঈমান সম্পর্কে যা কিছু বর্ণিত, এই সকল বিষয়ই কুরআন সুস্পষ্টরূপে স্পষ্ট করে দিয়েছে। ১০০৭। ‘আরাবী’-এর উৎপত্তি ‘আরিবা’ বা ‘আরবা’ থেকে। ‘আরিবাফুল ফিরা’ এর অর্থ, এই রূপে অনেক পানি ছিল। ‘আকবারা রাজুলু’-এর অর্থ লোকটি তার বক্তব্যের মাঝে চুপ হয়ে মুখ সহজে ও স্পষ্টভাবে কথা বলেছিল, সে সহজে যা জীয়ন্ত হয়ে উঠল। অতএব ‘কুরআনান আরাবিয়্যান’-এর অর্থ হবে: (১) যে গ্রন্থ অত্যন্ত নিয়মিত এবং ব্যাপকভাবে পঠিত হয় এবং (২) যা তার অর্থকে বিধান, বৈশিষ্ট্য, প্রাজ্ঞতা এবং সুস্পষ্ট ভাষায় প্রকাশ করতে পারে (যেমন)। আরাবী শব্দটি সুস্পষ্টতা, প্রাজ্ঞ ও স্পষ্টতা, এই সকল ভাব প্রকাশ করে। আরাবী ভাষার এই নামকরণ করার কারণ হলো, এতে পূর্ণ অর্থবহ অসংখ্য মূল শব্দ রয়েছে এবং এটি অত্যন্ত সুস্পষ্টরূপে প্রকাশক্ষমতাসম্পন্ন, প্রাজ্ঞ ও ব্যাপক তাৎপর্যপূর্ণ। আরাবী ভাষাতে যথোপযুক্ত শব্দ এবং শব্দগুচ্ছ রয়েছে। এর দ্বারা সব ধরনের ভাব, কল্পনা ও সর্তকতার অর্থ প্রকাশ করা সম্ভব। যে-কোনো বিষয়বস্তু যথার্থতা এবং সম্পূর্ণতার সাথে এ ভাষাতে আলোচনা করা যায় যা অন্য সব ভাষার তুলনায় অনন্য বৈশিষ্ট্যের অধিকারী। ইউরোপীয় পণ্ডিতরা স্বীকার করতে বাধ্য হয়েছেন যে, আরাবী মূল শব্দ বা জিব্র ভিন্ন ভিন্ন পরিপূরক ভাষা। এটি শতসহস্র মূল শব্দ নিয়ে গঠিত এবং বিশাল বৈচিত্র্যময় অর্থ পরিপূর্ণ। বিখ্যাত ভাষাবিদ ইবনে জিন্নী, অন্য আরেকজন প্রসিদ্ধ খাগনামা ভাষাবিদ আবু আলীর বরাত দিয়ে দাবি করেছেন, আরাবী ভাষার প্রতিটি অক্ষর পর্যন্ত স্পষ্ট অর্থ নির্দিষ্ট অর্থ বহন করে। উদাহরণস্বরূপ- তিনি উল্লেখ করেছেন মীম, লাম এবং কাফ অক্ষর একত্রে শক্তির ধারণা প্রকাশ করে। এই অর্থ কমবেশি এরূপ সকল শব্দে বিধৃত যা এই অক্ষরগুলোর সাহায্যে গঠিত অথবা এই মূল থেকে উৎপন্ন। পূর্ববর্তী আয়াতে কুরআনকে এক সুস্পষ্ট কিতাব বলা হয়েছে, যা এই ভবিষ্যদ্বাণী বহন করেছে, এটি সর্বকালে গ্রন্থাকারে সংরক্ষিত হতে থাকবে। বর্তমান আয়াত ‘এক সুস্পষ্ট কিতাব’-কে ‘এটিকে তথা কুরআনকে’ বলে আখ্যায়িত করে ভবিষ্যদ্বাণী করছে যে, এটি অত্যন্ত ব্যাপকভাবে পঠিত হবে এবং খুব সুচিন্তিতরূপে এর চর্চা করা হবে। এই বাস্তব ঘটনাটি ইসলামের বিরুদ্ধবাদীদের কেউই অস্বীকার করতে পারে না যে, অন্য কোনো গ্রন্থ কুরআনের তুলনায় ব্যাপক এবং পুনঃপুন পাঠ করা হয় না। অধ্যাপক নলডিকি বলেন, ‘যেহেতু কুরআন উপাসনালয়ে, বিদ্যালয়ে এবং অন্যান্য অনুষ্ঠানাদিতে বার বার পড়া হয় যা খ্রিষ্টান দেশসমূহে বাইবেল পাঠের তুলনায় সংখ্যায় অধিকতর সেহেতু এটা ঠিকই বলা হয়েছে, পৃথিবীতে সর্বাপেক্ষা ব্যাপকভাবে পঠিত গ্রন্থ হলো কুরআন’ (এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা, নবম সংস্করণ)।

وَانۡتَظِرُوۡا ۚ اِنَّا مُنۡتَظِرُوۡنَ ﴿۱۲۳﴾

১২৩
চদেখুন: ‘আর তোমরা অপেক্ষা করো। নিশ্চয় আমরাও অপেক্ষমাণ রইলাম।’

وَلِلّٰہِ غَیۡبُ السَّمٰوٰتِ وَالۡاَرۡضِ وَاِلَیۡہِ یُرۡجَعُ الۡاَمۡرُ کُلُّہٗ فَاعۡبُدۡہُ وَتَوَکَّلۡ عَلَیۡہِ ؕ وَمَا رَبُّکَ بِغَافِلٍ عَمَّا تَعۡمَلُوۡنَ ﴿۱۲۴﴾٪

১২৪
আর আকাশসমূহ ও পৃথিবীর অদৃশ্য বিষয় একমাত্র আল্লাহরই এবং সবকিছু তাঁরই দিকে প্রত্যাবর্তিত করা হয়। অতএব তুমি তাঁরই ইবাদত করো এবং তাঁরই ওপর ভরসা করো। আর তোমার প্রতিপালক-প্রভু তোমাদের কার্যকলাপ সম্বন্ধে উদাসীন নন।
সূরা হুদ - রুকু ১০