১০৯

الكافرون

সূরা আল-কাফিরূন

Al-Kafirun

মক্কী ৭ আয়াত ১ রুকু পারা ৩০

মক্কী সূরা, বিসমিল্লাহসহ ৭ আয়াত ও ১ রুকূ

قُلۡ یٰۤاَیُّہَا الۡکٰفِرُوۡنَ ۙ﴿۲﴾

২
তুমি বলো,৩৪৫০ ‘হে৩৪৫১ অস্বীকারকারীরা!৩৪৫২
৩৪৫০। ‘কুল’ অর্থ বলো বা ঘোষণা করো। এ ঐশী আদেশটি প্রত্যেক মুসলমানকে দেওয়া হয়েছে। এ সূরা ছাড়াও ‘বলো’ এ আদেশটি ৭২, ১১২, ১১৩ এবং ১১৪ নম্বর সূরার শুরুতে ব্যবহৃত হয়েছে। পবিত্র কুরআনে ৩০৬টি আয়াতে এর ব্যবহার হয়েছে এবং তা প্রত্যেক স্থলেই বিষয়বস্তুর গুরুত্বকে বিশেষভাবে অনুধাবনের জন্য ব্যবহৃত হয়েছে। এ সূরাতে ইসলামের সে মহান নীতি বর্ণিত হয়েছে যার প্রতি কাফিরদের বিশেষ দৃষ্টি জোরালোভাবে ও পরিষ্কার ভাষায় বার বার আকর্ষণের জন্য মুসলমানদেরকে তাগিদ দেওয়া হয়েছে।
৩৪৫১। ‘হে’ সম্বোধন সূরার বিষয়বস্তুর প্রতি গভীর দৃষ্টি আকর্ষণ ও গুরুত্ব আরোপের জন্য ব্যবহৃত হয়েছে। এ উদ্দেশ্যেই বার বার কুরআনে ‘হে’ কথাটি ব্যবহৃত হয়েছে।
৩৪৫২। এখানে ‘অস্বীকারকারীরা’ বলতে সেসব কট্টর কাফিরকে বুঝিয়েছে যারা ক্রমাগতভাবে ঔদ্ধত্য দেখিয়ে সত্যকে প্রত্যাখ্যান করে এসেছে এবং সত্য গ্রহণের সম্ভাবনা তাদের মধ্যে বাকি নাই অর্থাৎ অবিশ্বাস তাদের অস্তিত্বের অঙ্গ হয়ে গেছে।

لَاۤ اَعۡبُدُ مَا تَعۡبُدُوۡنَ ۙ﴿۳﴾

৩
তোমরা যার উপাসনা করো, আমি তার উপাসনা করি না।

وَلَاۤ اَنۡتُمۡ عٰبِدُوۡنَ مَاۤ اَعۡبُدُ ۚ﴿۴﴾

৪
আর আমি যাঁর উপাসনা করি, তোমরা তাঁর উপাসক নও।

وَلَاۤ اَنَا عَابِدٌ مَّا عَبَدۡتُّمۡ ۙ﴿۵﴾

৫
আর তোমরা যার উপাসনা করে আসছ, আমি কখনো তার উপাসক হবো না।

وَلَاۤ اَنۡتُمۡ عٰبِدُوۡنَ مَاۤ اَعۡبُدُ ؕ﴿۶﴾

৬
আর আমি যাঁর উপাসনা করি, তোমরা তাঁর উপাসক হবে না।৩৪৫৩
৩৪৫৩। পূর্ববর্তী তিনটি আয়াতসহ এ আয়াতের ব্যাখ্যা বিভিন্ন তফসীরকার ভিন্ন ভিন্নভাবে করেছেন। কোনো কোনো তফসীরকার বলেন, মক্কার পৌত্তলিকরা তাদের প্রশ্নটিকে দুটি আকারে উত্থাপন করেছিল। তাই সে দুটি আকারেই তাদের উত্তরও দেওয়া হয়েছে। অন্যরা বলেন, এ পুনরাবৃত্তি ছিল কেবল উত্তরকে জোরালো করার জন্য। আবার অনেকে (যেমন- যাজ্জাজ) মনে করেন, তখনকার সমসাময়িক যুগে ইবাদতের পদ্ধতিকে অস্বীকার করার জন্য ব্যবহৃত হয়েছে প্রথম দুটি বাক্য (৩ ও ৪ আয়াত) এবং ভবিষ্যতে এরূপ ইবাদতের অস্বীকারের জন্য ব্যবহৃত হয়েছে শেষ দুটি বাক্য (৫ ও ৬ আয়াত), এর বিপরীতে আল্লামা যমাখশরী বলেন, প্রথম বাক্য দুটি ভবিষ্যতের অস্বীকারকে বুঝাচ্ছে এবং শেষ বাক্য দুটি বর্তমান অস্বীকারকে বুঝাচ্ছে। যাহোক, ‘লা’ (না, নয়) যখন বর্তমান- ভবিষ্যৎকাল সম্পর্কিত ক্রিয়াপদের পূর্বে বসে তখন এর দ্বারা ভবিষ্যৎকালই বুঝায়। এরূপ ব্যবহার বিধি অনুযায়ী ‘লা আবুদু’-এর অর্থ দাঁড়ায় ‘আমি কখনো উপাসনা করব না’।

لَکُمۡ دِیۡنُکُمۡ وَلِیَ دِیۡنِ ﴿٪۷﴾

৭
তোমাদের জন্য তোমাদের ধর্ম এবং আমার জন্য আমার ধর্ম।’৩৪৫৪
সূরা আল-কাফিরূন - রুকু ১
৩৪৫৪। এ আয়াতের তাৎপর্য হলো, যেহেতু মুমিনদের জীবনব্যবস্থা ও ধর্মের সাথে কাফিরদের জীবনব্যবস্থা ও ধর্মের কোনোই মিল নাই এবং যেহেতু এ দুয়ের বিস্তারিত বিবরণে ও মৌলিক ধারণাতে বিস্তর প্রভেদ বিদ্যমান, সেহেতু এদের পরস্পরের মধ্যে সমঝোতা হওয়া কোনোমতেই সম্ভব নয়।
সম্পূর্ণ সূরা দেখুন