সে বলিল, ‘তাহা হইলে পূর্ববর্তী মানবজাতিসমূহের অবস্থা কি হইয়াছে?’১৮২৬
সম্পাদিত
১৮২৬। পূর্ববর্তী আয়াতে উল্লেখিত ফেরাউনের প্রশ্নে হযরত মূসা (আঃ)-এর জওয়াব তাহাকে সম্পূর্ণ হতবাক করিয়া দিয়াছিল, কাজেই ফেরাউন স্বীয় প্রশ্নের বিষয়বস্তু ছাড়িয়া দিয়া মূসা (আঃ)-এর প্রতি এক নূতন প্রশ্নের অবতারণা করিল। তাঁহাকে জিজ্ঞাসা করিল, তাঁহার আল্লাহ্ অতীতের মৃত পূর্ব পুরুষদিগের সম্বন্ধে কিছু জানেন কিনা, অর্থাৎ তাহাদের কি অবস্থা যাহারা মূসা (আঃ)-এর উপদেশাবলী হইতে উপকৃত হওয়ার সুযোগ পায় নাই। এইরূপে মূসা (আঃ)-এর বিরুদ্ধে পরোক্ষ ইঙ্গিত দ্বারা ফেরাউন আকস্মিকভাবে তাহার জাতির লোকদিগকে এই মর্মে উত্তেজিত করিতে চাহিয়াছিল যে, তিনি (মূসা) কটাক্ষ করিয়াছিলেন যে, তাহাদের পূর্ব পুরুষগণ ঐশী পথ-নির্দেশকবিহীন ছিল, সুতরাং তাহারা ঐশী শাস্তির যোগ্য ছিল।
সে বলিল, ‘তাহাদের সম্বন্ধে জ্ঞান আমার প্রভুর নিকট কিতাবে সুরক্ষিত আছে। আমার প্রভু বিভ্রান্তও হন না এবং বিস্মৃত ও হন না-১৮২৭
সম্পাদিত
১৮২৭। হযরত মূসা (আঃ) ফেরাউনের কৌশলে এড়াইয়া যাওয়ার চালাকির দাঁত ভাঙ্গা জবাব দিয়াছেন। তিনি ফেরাউনকে বলিয়াছিলেন যে, পূর্ব পুরুষদিগের ব্যাপারে তাহার মাথা ঘামান উচিৎ নয়। আল্লাহ্তা’লা তাহাদের সম্বন্ধে সম্যক জ্ঞাত আছেন এবং তাহাদের সম্পর্কে প্রত্যেক খুঁটিনাটি তাঁহার জ্ঞানে সুরক্ষিত এবং বিচার দিবসে তাহাদের অবস্থা ও পরিস্থিতি ভেদে কর্মানুযায়ী সকলকে প্রতিদান ও প্রতিফল দান করিবেন।