১৭৪৯

উক্তির মর্মার্থ হইল এই যে, হযরত মরিয়মের নিকট এক মহান পুত্র জন্ম হওয়ার ঐশী সুসংবাদ বাক্যালাপের মধ্যে প্রকাশিত হয় নাই; ইহা সত্য-স্বপ্ন বা কাশ্‌ফের মাধ্যমে প্রকাশিত হইয়াছিল । কাশ্‌ফ বা দিব্য-দর্শন এক ফিরিশ্‌তা স্বাস্থ্যবান পুরুষরূপে মরিয়মের নিকট দর্শন দিয়াছিলেন এবং তাঁহাকে এক পুত্রের জন্ম সম্বন্ধে ঐশী সংবাদ দিয়াছিলেন । সুতরাং মরিয়মের দেহাভ্যন্তরে কোন আত্মা বা রূহ প্রবেশ করে নাই, কিন্তু কাশ্‌ফে মানুষের আকৃতিতে কোন ফিরিশ্‌তা তাঁহার নিকট আসিয়া দেখা দিয়াছিলেন ।