নবীর শত্রুগণ নিজদিগকে ক্ষমতায়, সম্মানে ও মর্যাদায় নবী হইতে সর্বদাই শ্রেষ্ঠ মনে করিয়া থাকে। অহঙ্কারের কারণে এবং সম্মান নষ্ট হইবার মিথ্যা ভয়ে তাহারা নবীর কাছে আত্মসমর্পণ করিতে পারে না। তাঁহাকে তাহারা সমমর্যাদার বা কম মর্যাদার মানুষ বলিয়া গণ্য করে।