‘কুরহান’ বা ‘কারহান’ উভয়ই কারিহা ধাতু হইতে উৎপন্ন। ‘কারিহা’ অর্থ সে অপসন্দ করিয়াছিল। ‘কুরহান’ বলিতে বুঝায়, তুমি যাহা পসন্দ কর না, আর ‘কারহান’ বলিতে বুঝায় অন্যের দ্বারা বাধ্য হইয়া তোমার ইচ্ছার বিরুদ্ধে তুমি যাহা কর। ‘ফা‘আলাহু কারহান্’ অর্থ সে অনিচ্ছা সত্ত্বেও ইহা করিল (লেইন)।