Category: Uncategorized

  • ৫০৬-গ

    ‘মৃত্যু শয্যা’ শব্দটি ব্যবহার করিয়া একদিকে মুনাফেকদের চূড়ান্ত কাপুরুষতার মুখোশ উন্মোচন করা হইয়াছে এবং অপরদিকে কর্তব্যপরায়ণ মুসলমানদের চরম বিশ্বস্ততা ও ধৈর্য প্রকাশ করিতেছে। ইহা মুনাফেকদিগকে এই কথা স্মরণ করাইয়া দিতেছে যে, তাহারাতো ঐ অবস্থায় যুদ্ধ করাকে মৃত্যু তুল্য মনে করিয়া যুদ্ধ হইতে দূরে থাকিয়া মদীনায় প্রত্যাবর্তন করিল; কিন্তু সত্যিকার মুসলমানগণ এমনই দৃঢ় প্রত্যয় রাখিতেন যে, মুনাফেকরা প্রথম হইতেই মদীনায় থাকিয়া গেলেও, তাহারা (মুসলমানরা) নিশ্চয় সন্তুষ্টচিত্তে যুদ্ধ করিতে যাইতেন, যদিও ঐ যুদ্ধক্ষেত্র তাহাদের জন্য মৃত্যুশয্যা স্বরূপ মনে হইত। এই সব এইজন্য ঘটিয়াছিল যাহাতে আল্লাহ্‌তা’লা বিশ্বাসীদিগকে পবিত্র ও পুণ্যবান করেন।