Category: Uncategorized

  • ৫৫৬

    ‘একই আত্মা’ বা ‘প্রাণ’ এর তাৎপর্য হইতে পারেঃ (১) আদম, (২) স্ত্রী-পুরুষের সম্মিলিত অবস্থা—কারণ যখন দুই বস্তু মিলিত ভাবে একই কার্য সাধন করে, তখন তাহাদেরকে একীভূত বা এক বলা যাইতে পারে, (৩) স্ত্রী ও পুরুষের পৃথক পৃথক সত্তা—কেননা মানব জাতির প্রত্যেকেই এই অর্থে এক আত্মা বা প্রাণ হইতে সৃষ্ট হইয়াছে যে, সে পুরুষের বীজ হইতে সৃষ্ট হইয়াছে, এখানে পুরুষ ‘এক আত্মা’ বা ‘প্রাণ’; এই কথাও সমভাবে সত্য যে, সে স্ত্রীলোকের গর্ভজাত, এখানে স্ত্রীও ‘এক আত্মা’ বা ‘প্রাণ’।