“লাওলা” (অর্থ কেননা) শব্দদ্বয় শুধু প্রশ্নবোধক রূপেই এখানে ব্যবহার হয় নাই, বরং সহানুভূতি প্রকাশার্থে ব্যবহৃত হইয়াছে। অতএব, এই আয়াতের মর্ম এই যে, আল্লাহ্তা’লার নিকট তাহাদিগের অবশ্যই বিনয়াবনত হওয়া উচিৎ ছিল; কিন্তু দুঃখের বিষয় যে, তাহারা উহা করে নাই।