Category: Uncategorized

  • ৯৯৮

    আরব দেশের পশ্চিমাঞ্চলে ‘সামূদ’ জাতি বসবাস করিত; তাহারা আদন (এডেন) হইতে উত্তর দিকে সিরিয়া (শ্যাম) পর্যন্ত বিস্তৃত ছিল। হযরত ইসমাঈল (আঃ)-এর সময়ের কিছু কাল পূর্ব পর্যন্ত তাহারা বসবাস করিত। ‘আদ’ রাজ্যের পার্শ্ববর্তী এলাকা তাহাদের অধিকারে ছিল, কিন্তু তাহারা প্রধানতঃ পাহাড়ে বসবাস করিত।