footnotes
এই আয়াত এক মহান নীতির কথা প্রকাশ করিতেছে। যে কোন সৎকর্ম কোন ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত সাহায্য সহযোগিতার মাধ্যমেই সম্পাদিত হইয়া থাকে। সুতরাং সেই নেক কাজের পুরস্কারের মধ্যেও সহায়তাকারী সকলকে আনুপাতিক হারে অংশীদার করা হয়।