Category: Uncategorized

  • ১৪৯৪

    কুরআনের রূপক উক্তি ‘মানুষকে সত্বরতার স্বভাব দিয়া সৃষ্টি করা হইয়াছে (২১ঃ৩৮) হইতে বুঝা যায় যে, তফ্‌সীরাধীন আয়াতের অর্থ ‘জিন্ন্‌’ অগ্নিময় বা উত্তেজনা-প্রবণ স্বভাবের ধারক। ইহার অর্থ এমন নহে যে, জিন্ন্‌ প্রকৃত পক্ষে আগুনের তৈরী। এই জন্য কাদা মাটি দ্বারা বা অগ্নি দ্বারা সৃষ্ট রূপক বা আলংকারিক অর্থে প্রযোজ্য, যাহার অর্থ হইতেছে বিনয়ী এবং নমনীয় স্বভাব অথবা অগ্নিময় (দাহ্য) এবং প্রজ্জ্বলনীয় প্রকৃতির অধিকারী।