‘সিজ্জীন’ শব্দটি একবচন এবং ‘ইল্লীয়্যূন’ শব্দটি বহুবচন। ইহাতে মনে হয় দুষ্কৃতকারীগণের শাস্তি একই স্থানে, একই অবস্থায় চলিতে থাকিবে। অপরদিকে ধর্মপরায়ণ সৎকর্মশীলদের আধ্যাত্মিক উন্নতি অব্যাহত গতিতে চলিতে থাকিবে; একরূপ হইতে অন্যরূপে, এক মর্যাদা হইতে উচ্চতর মর্যাদায় তাহারা উন্নতিশীল থাকিবেন।