কুরবানীর জন্য মক্কায় উটগুলিকে যবহ্ করা এরূপ এক প্রতীক স্বরূপ যে, মানুষ তাহার স্রষ্টা এবং প্রভুর পথে জীবন দিতে প্রস্তুত, যেমন করিয়া উষ্ট্রগুলি উহাদের নিজ মালিকের জন্য প্রাণ দেয়। ইহাই হইল কুরবানীর চরম উদ্দেশ্য এবং লক্ষ্য। আয়াতে উল্লেখিত অপর উদ্দেশ্যসমূহ দ্বিতীয় পর্যায়ভুক্ত। যখন সে একটি পশুকে কুরবানী করে, তখন হজ্জযাত্রীকে স্মরণ করাইয়া দেয় যে, ইহা আল্লাহ্র এক নিদর্শন স্বরূপ। এই আয়াত আরও প্রমাণ করে যে, কুরবানীকৃত পশুর গোশ্ত সঠিকভাবে বন্টন করা উচিৎ যেন অপচয় না হয়।