Category: Uncategorized

  • ২০৫৪

    এই আয়াত আধ্যাত্মিক ময়দান অতিক্রমকারীর অবধারিত লক্ষ্যে অগ্রগতির প্রকার-প্রকৃতি বর্ণনা করিয়াছে। তাহাদের মধ্যে কাহারো প্রগতি খুবই মন্থর—তাহারা তাহাদের গন্তব্য স্থলের দিকে খোঁড়াইয়া বা হামাগুঁড়ি দিয়া চলে। অন্যেরা দুই পায়ের উপর ভর দিয়া চলার জন্তুর ন্যায় অপেক্ষাকৃত দ্রুত চলে, আবার তাহাদের অনেকেই চতুষ্পদ প্রাণীর ন্যায় দ্রুত গতিতে ধাবিত হয়। এখানে যাহা আভাস দেওয়া হইতেছে তাহা হইতেছে চলার গতি, পদ্ধতি নহে। চতুষ্পদ জন্তু সচরাচর দ্বিপদ প্রাণী অপেক্ষা গতিতে দ্রুততর। আধ্যাত্মিক সফরকারীগণের অবস্থাও একই রূপ হইয়া থাকে।