এই আয়াতটি পূর্বে অবতীর্ণ ১৫ঃ৪৩-৪৪ আয়াতের প্রতি ইঙ্গিত করিতেছে। সেখানে বলা হইয়াছে, ‘যাহারা পথভ্রষ্টদের মধ্য হইতে তোমার (শয়তানের) অনুসরণ করিবে, নিশ্চয় জাহান্নাম তাহাদের সকলের জন্য প্রতিশ্রুত স্থান’। ইহা দ্বারা বুঝা যায় যে, ‘ভ্রান্ত পথ অবলম্বনকারীরাই দোযখে নিক্ষিপ্ত হইবে।’