সাত, আট ও নয় আয়াত তিনটিতে নবী করীম (সাঃ)-এর প্রতি আল্লাহ্তা’লার কৃপা ও অনুগ্রহের উল্লেখ করা হইয়াছে। আর পরবর্তী ১০, ১১ ও ১২ আয়াতত্রয়ে তাঁহাকে এই মর্মে উপদেশ দেওয়া হইয়াছে যে, তিনি যেন মানুষের প্রতি কৃপা ও অনুগ্রহ বিতরণ করিয়া আল্লাহ্র কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। এই উপদেশ তথা আদেশ নবী করীম (সাঃ)-এর অনুসারীদের উপরও সমভাবে প্রযোজ্য।