Author: admin

  • ৮৮-ক

    ফেরাউন বনী ইসরাঈলদের উপরে অকথ্য নির্যাতন চালাইত। তাহাদিগকে ঘৃণ্য ও দুঃসাধ্য শ্রমের কাজে নিয়োজিত করিত। তাহাদের সাথে অমানুষিক ব্যবহার করিত ও কারণে-অকারণে যন্ত্রণাদায়ক শাস্তি দিত। এমন কি, তাহাদের পুত্র সন্তানদিগকে মারিবার ও কন্যা-সন্তানগণকে জীবিত রাখিবার হুকুম জারি করিয়াছিল। এইভাবে, ফেরাউন বনী ইসরাঈলদের সাহসিকতা ও অন্যান্য পুরুষ-সুলভ গুণাবলীকে বিলোপ করার অভিসন্ধিতে লিপ্ত হইয়াছিল, যাহাতে তাহারা কোনদিন মাথা তুলিতে না পারে এবং নিজের জাতি-সত্ত্বাকে ভুলিয়া যায়।