Author: admin

  • ২০৭-খ

    ‘আল্-কুরআন’ শব্দটি ‘কারাআ’ হইতে উৎপন্ন। ‘কারাআ’ অর্থ সে পাঠ করিয়াছিল, সে বাণী পৌঁছাইয়াছিল, সে সংগ্রহ করিয়াছিল। ‘কুরআন’ অর্থ (১) পঠনের উপযোগী পুস্তক, যাহা বার বার পাঠ করা যায়; ‘কুরআন বিশ্বের সর্বাধিক পঠনীয় পুস্তক'(এনসাইক্লো-বৃট.), (২) একটি পুস্তক কিংবা বাণী যাহা পৃথিবীর সর্বত্র নিয়া যাওয়া ও পৌঁছানো প্রয়োজন, কুরআনই একমাত্র পুস্তক যাহার বাণী সারা বিশ্বের জন্য সম্পূর্ণরূপে অবারিত। কেননা, যেখানে অন্যান্য অবতীর্ণ ধর্মগ্রন্থাদি স্থান, কাল ও পাত্রে সীমাবদ্ধ, সেখানে কুরআনই একমাত্র অবতীর্ণ ধর্মগ্রন্থ যাহা সকল দেশ, সকল জাতি ও সকল সময়ের জন্য আসিয়াছে (৩৪ঃ২৯), (৩) এমন গ্রন্থ যাহা সকল সত্যকে ধারণ করে; কুরআনই একমাত্র ধর্মগ্রন্থ যাহা যাবতীয় জ্ঞানের এক অফুরন্ত ভাণ্ডার। ইহাতে অন্যান্য অবতীর্ণগ্রন্থাবলীর শাশ্বত সত্যগুলি তো স্থান পাইয়াছেই, উপরন্তু সর্বাবস্থায় সকল মানুষের জন্য প্রয়োজনীয় অনেক নতুন নতুন শিক্ষা ও সত্য ইহাতে সংযোজিত হইয়া, ইহা সর্বকালের জন্য পূর্ণতম গ্রন্থে পরিণত হইয়াছে (৯৮ঃ৪, ১৮ঃ ৫০)।