‘ফালাক’ অর্থ ঊষাকাল; দোযখ; সৃষ্টির সাকল্যটা (লেইন)। মুসলমানকে নির্দেশ দেওয়া হইয়াছে এইসব ব্যাপারে প্রার্থনা করার জন্য যথাঃ (১) ইসলামের উপর হইতে অত্যাচার অনাচারের অন্ধকার রাত্রির অবসান হইয়া যখন উজ্জ্বল ঊষাগমন ঘটিবে, তখন ঐ ঊষার সূর্য যেন মধ্যগগনে উত্তীর্ণ না হওয়া পর্যন্ত ইসলামের আকাশে উদীয়মানই থাকে; (২) আল্লাহ্তা’লার সৃষ্ট বস্তুসমূহের মধ্যে যেসব অশুভ প্রভাব থাকিতে পারে— যেমন উত্তরাধিকার, পারিপার্শিকতার ভ্রমাত্মক শিক্ষা ইত্যাদি— সেইগুলি হইতে যেন আল্লাহ মো’মেনকে বাঁচাইয়া রাখেন; (৩) আল্লাহ্ যেন তাহাদিগকে ইহকালের ও পরকালের নরক-যন্ত্রণা হইতে রক্ষা করেন।