এই আয়াতে ‘তাজাল্লা’ (আলোকাদ্ভাসিত হইয়া উঠে) শব্দ ব্যবহৃত হইয়াছে, তৎপরিবর্তে পূর্ববতী সূরার অনুরূপ আয়াতে ব্যবহৃত হইয়াছে ‘জাল্লা’ (ইহা সূর্যকে প্রকাশ করে) শব্দ। ইহা দ্বারা ইঙ্গিত পাওয়া যায় যে, পূর্ববর্তী সূরাতে শিক্ষকের অতি উন্নত আধ্যাত্মিক মর্যাদা ব্যক্ত হইয়াছে, আর এই সূরাতে শিক্ষার্থীদের ঐশী জ্ঞান আহরণের উচ্চ যোগ্যতার কথা ব্যক্ত হইয়াছে।