৩৩৮০

রসূলে পাক (সাঃ)-এর উপর সকল বিশ্ববাসীকে হেদায়াত দেওয়ার এত বিরাট স্নায়ু-ছিন্নকর ও হাড়ভাংগা বোঝা চাপিয়াছিল যে, সৃষ্টি অবধি কোন মানব-সন্তানের উপর আর কখনও এতবড় বোঝ চাপে নাই। দুর্বিনীত, অধঃপতিত, নীতিবিগর্হিত, বর্বর জাতিকে অন্ধকারের অতল গহ্বর হইতে টানিয়া তুলিয়া উর্ধ্ব গামী আধ্যাত্মিক উন্নতির চরম শৃঙ্গে উত্তোলন করা এবং তাহাদের মাধ্যমে অন্যায়-অবিচারে ও অজ্ঞানতা-কুসংস্কারে আপাদমস্তক নিমজ্জিত মানব জাতিকে সুসভ্য পবিত্র মানুষে পরিণত করা যে কত বড় অসামান্য গুরুভার তাহা ব্যাখ্যার অপেক্ষা রাখে না। এই দায়িত্বের গুরু ভার তাঁহাকে একেবারে চুরমার করিয়া দিত যদি না আল্লাহ্ তাঁহার ভারকে নিজেই লঘু করিয়া দিতেন।

Visitor Edits

January 27, 2026 5:33 pmPending Review
রসূলে পাক (সাঃ)-এর উপর সকল বিশ্ববাসীকে হেদায়াত দেওয়ার এত বিরাট স্নায়ু-ছিন্নকর ও হাড়ভাংগা বোঝা চাপিয়াছিল যে, সৃষ্টি অবধি কোন মানব-সন্তানের উপর আর কখনও এতবড় বোঝ চাপে নাই। দুর্বিনীত, অধঃপতিত, নীতিবিগর্হিত, বর্বর জাতিকে অন্ধকারের অতল গহ্বর হইতে টানিয়া তুলিয়া ঊর্ধ্ব গামী আধ্যাত্মিক উন্নতির চরম শৃঙ্গে উত্তোলন করা এবং তাহাদের মাধ্যমে অন্যায়-অবিচারে ও অজ্ঞানতা-কুসংস্কারে আপাদমস্তক-নিমজ্জিত মানব জাতিকে সুসভ্য পবিত্র মানুষে পরিণত করা যে কত বড় অসামান্য গুরুভার তাহা ব্যাখ্যার অপেক্ষা রাখে না। এই দায়িত্বের গুরু ভার তাঁহাকে একেবারে চূরমার করিয়া দিত যদি না আল্লাহ্ তাঁহার ভারকে নিজেই লঘু করিয়া দিতেন।