৩৩১০

কুরআনের ব্যাখ্যাকারকদের মধ্যে কেহ কেহ বলিয়াছেন যে, এই আয়াতে ইয়েমেনের ইহুদী বাদশাহ যূ-নোয়াস কর্তৃক কিছু সংখ্যক খৃষ্টানকে হত্যা করার ঘটনার প্রতি দৃষ্টি আকর্ষণ করা হইয়াছে। আবার কেহ কেহ বলিয়াছেন, ব্যাবীলনের বাদশাহ্ বুখ্‌তা নাসার (নবুখদ নিৎসর) কর্তৃক কিছু সংখ্যক ইহুদী নেতাকে জ্বলন্ত অগ্নিকুণ্ডে নিক্ষেপ করার ঘটনার প্রতি এখানে ইঙ্গিত করা হইয়াছে (দানিয়েল-৩ঃ১৯-২২)। তবে, এই আয়াতটি সত্যের শত্রুদের প্রতি সাধারণভাবে প্রযোজ্য, যাহারা সমাগত ঐশী সংস্কারকদের আগমনের সময় বিশ্বাসীদের বিরুদ্ধে চরম শক্রুতায় মত্ত হয় এবং অকথ্য নির্যাতন চালায়। এখানে, সন্দেহযুক্ত অতীত ঘটনা বর্ণনা করা উদ্দেশ্য হইতে পারে না। কুরআনের কোথায়ও আল্লাহ্ অতীত ঘটনার শপথ করেন নাই। পূর্ববর্তী আয়াতে আল্লাহ্ ‘প্রতিশ্রুত দিবসের’ নামে শপথ করিয়াছেন। এই আয়াত ও পরবর্তী আয়াতগুলিতে ইঙ্গিত দেওয়া হইতেছে যে, প্রতিশ্রুত মসীহের অনুসারীদিগকে, ইসলামের প্রতিশ্রুত বিশ্ব-বিজয়-দিবস তরান্বিত করিতে বহু ত্যাগ-তিতিক্ষা ও অত্যাচার-নির্যাতন ভোগ করিতে হইবে।

Visitor Edits

January 25, 2026 5:18 pmPending Review
কুরআনের ব্যাখ্যাকারকদের মধ্যে কেহ কেহ বলিয়াছেন যে, এই আয়াতে ইয়েমেনের ইহুদী বাদ্‌শাহ যূ-নোয়াস কর্তক কিছু সংখ্যক খৃষ্টানকে হত্যা করার ঘটনার প্রতি দৃষ্টি আকর্ষণ করা হইয়াছে। আবার কেহ কেহ বলিয়াছেন, ব্যাবীলনের বাদশাহ্ বুখ্‌তা নাসার (নবুখদ নিৎসর) কর্তৃক কিছু সংখ্যক ইহুদী নেতাকে জ্বলন্ত অগ্নিকুণ্ডে নিক্ষেপ করার ঘটনার প্রতি এখানে ইঙ্গিত করা হইয়াছে (দানিয়েল-৩ঃ১৯-২২)। তবে, এই আয়াতটি সত্যের শত্রুদের প্রতি সাধারণভাবে প্রযোজ্য, যাহারা সমাগত ঐশী সংস্কারকদের আগমনের সময় বিশ্বাসীদের বিরুদ্ধে চরম শক্রুতায় মত্ত হয় এবং অকথ্য নির্যাতন চালায়। এখানে, সন্দেহযুক্ত অতীত ঘটনা বর্ণনা করা উদ্দেশ্য হইতে পারে না। কুরআনের কোথায়ও আল্লাহ্ অতীত ঘটনার শপথ করেন নাই। পূর্ববর্তী আয়াতে আল্লাহ্ ‘প্রতিশ্রুত দিবসের’ নামে শপথ করিয়াছেন। এই আয়াত ও পরবর্তী আয়াতগুলিতে ইঙ্গিত দেওয়া হইতেছে যে, প্রতিশ্রুত মসীহের অনুসারীদিগকে, ইসলামের প্রতিশ্রুত বিশ্ব-বিজয়-দিবস তরান্বিত করিতে বহু ত্যাগ-তিতিক্ষা ও অত্যাচার-নির্যাতন ভোগ করিতে হইবে।