৩১৮৬

‘সাদ্দাকা’ বিশ্বাসের স্থলবর্তী এবং ‘সাল্লা’ সৎকর্মের স্থলবর্তী, বিশ্বাস ও সৎকর্ম (ঈমান ও আমল)। এই দুইটি হইল ইসলামের মূল নীতি। নামায ইবাদতের সারবস্তু; ইবাদত মানে নিজেকে প্রভুর কাছে সমর্পণ করিয়া দেওয়া এবং নিজের ইচ্ছাকে আল্লাহ্‌র বিধানের (শরীয়তের) সাথে একাকার করিয়া নেওয়া। এই হিসাবে, আয়াতটির অর্থ দাঁড়ায় ‘কাফেরের দেহ ও মন উভয়ই আল্লাহ্‌র বিরুদ্ধে বিদ্রোহ করিয়াছে।’