৩০২৬

এই আয়াতের তাৎপর্য হইলঃ ইসলামের বিরুদ্ধে অবিশ্বাসীদের, বিশেষ করিয়া ইহুদী ও মদীনার মোনাফেকদের মধ্যে, দৃশ্যতঃ একটা ঐক্য আছে বলিয়া মনে হয়। কিন্তু মুসলমানদের সাথে ঐক্যবদ্ধভাবে যুদ্ধ করার জন্য তাহাদের মধ্যে যে সম-স্বার্থ জড়িত থাকা দরকার, তাহা এই ক্ষেত্রে অনুপস্থিত। তাহাদের পরস্পরের স্বার্থ ভিন্ন ভিন্ন, একমুখী নহে আরবে তখন তিনটি দল ছিল, যাহারা ইসলামী রাষ্ট্রের বিরুদ্ধে একতাবদ্ধ হইয়াছিল (১) ইহুদী, (২) মদীনার মোনাফেক-দল, (৩) মক্কার পৌত্তলিক কুরায়শগণ। ইসলামের ক্রমবর্ধমান শক্তি ও প্রতিপত্তির মধ্যে, মদীনা-অঞ্চলে কুরায়শ-প্রভাব অস্তমিত হইবার বিপদ ছিল। মোনাফেকের দল (আব্দুল্লা বিন উবাই এর নেতৃত্বাধীন) মদীনায় তাহাদের কর্তৃত্ব-হ্রাস স্বচক্ষে দেখিতেছিল। আর ইহুদীরা তাহাদের প্রতিপত্তি, আত্মগরিমা ও প্রাতিষ্ঠানিক কাঠামোর প্রতি ইসলামী শিক্ষার সুদূর-প্রসারী প্রভাব লক্ষ্য করিতেছিল। অতএব, তাহাদের উদ্দেশ্যের মধ্যে সত্যিকার একতার কোন ভিত্তি ছিল না। কাজেই ঐ বাহ্যিক ঐক্য কখনও কাজে আসে নাই,এমনকি বিপদের সময়ও অকার্যকর ছিল।

Visitor Edits

January 13, 2026 11:54 amApproved