২৫৩৯

‘লা তাহ্‌নাস্’ অর্থ মিথ্যার দিকে ঝুঁকিও না, মানে ‘মূর্তি-উপাসনা’ বা ‘বহু উপাস্যবাদের’ সাথে আপোষ করিও না’ বরং আল্লাহ্‌তা’লার একত্বের প্রতি দৃঢ় প্রতিষ্ঠিত থাক। ‘লা তাহনাস’-প্রতিজ্ঞা ভঙ্গ করিও না, এই অর্থ করিলে, সাকল্য বিষয়টা এই বুঝাইবে যে, যখন আইউব (আঃ)-কে ছাড়িয়া আপনজনেরা পৃথক হইয়া গিয়াছিল, তখন আইউব (আঃ) স্থির করিয়াছিলেন, যদি তাঁহারা আসিয়া তাহার সঙ্গে মিলিত হয়, তবে তিনি তাহাদের কঠোর শাস্তি দিবেন। কিন্তু যখন তাহারা আসিয়া তাঁহার সাথে মিলিত হইল, তখন তাঁহাকে বলা হইল,(আয়াতটিতে এই ইশারা পাওয়া যায়) তিনি যেন এই মিলনের আনন্দঘন মূহূর্তে তাহাদের সহিত কঠোর ব্যবহার না করেন। ইহা শোকর গুযারীর শুভ মুহূর্ত। অতএব, তিনি যদি কঠোরতা অবলম্বনের প্রতিজ্ঞাও করিয়া থাকেন, তথাপি তাহা এমনিভাবে পালন করিতে হইবে যেন নিম্নতম কষ্ট দানের মধ্য দিয়াই সেই প্রতিজ্ঞাটি পালিত হইয়া যায়।

Visitor Edits

February 11, 2026 3:54 amApproved(Admin Modified)