২৪৮৯

মানুষ সাধারণতঃ পুরাতন রীতি-নীতি, সংস্কার ও প্রচলনের দাস হইয়া থাকে। প্রচলিত প্রথা ও ধ্যান-ধারণার অবসান ঘটানো এক দুঃসাধ্য ব্যাপার। কুরআনে এই কথা বার বার বলা হইয়াছে যে, নূতন ধ্যান-ধারণার প্রতি অনীহাই মানুষের সত্যগ্রহণের পথে প্রধান অন্তরায় হইয়া দাঁড়ায়।