২৩১৯

ইসলামের বিজয়ের মূল বিষয়টিতে ফিরিয়া, সূরাটি শেষ হইয়াছে। এই প্রসঙ্গে এখানে কয়েকটি প্রয়োজনীয় কথার উল্লেখ করা হইয়াছেঃ (১) ইসলামের বিজয় ও অবিশ্বাসের চূড়ান্ত পরাভব কখন হইবে, ইহার জ্ঞান কেবল আল্লাহ্‌র কাছেই রহিয়াছে। (২) মানুষের অবস্থাবলীর কোন্‌ পর্যায়ে বাণী প্রেরণ আবশ্যক তাহাও একমাত্র আল্লাহ্‌ই জানেন। সঠিক সময় বুঝিয়াই তিনি ‘কুরআন’ অবতীর্ণ করিয়াছেন। (৩) একমাত্র আল্লাহ্‌ই জানেন, অনাগত ভবিষ্যৎ বংশধরেরা ইসলাম গ্রহণ করিবে, না অবিশ্বাসের মধ্যেই পড়িয়া থাকিবে অর্থাৎ যেসব অবিশ্বাসী নেতারা এই মুহূর্তে ইসলামের বিরুদ্ধে প্রাণপণ সংগ্রাম চালাইতেছে, তাহাদের পুত্র-পৌত্ররা ইসলাম গ্রহণ পূর্বক ইহার সংরক্ষণ ও বর্ধনের জন্য স্বেচ্ছায় প্রাণ বিসর্জ্জন দিবে কিনা, উহার জ্ঞান একমাত্র আল্লাহ্‌র কাছেই রহিয়াছে। (৪) অবিশ্বাসীরা মোটেই অবগত নহে যে, ইসলামের বিরুদ্ধে তাহাদের সকল প্রচেষ্টা ব্যর্থতায় পর্যবসিত হইবে; অবিশ্বাসীদের নেতৃবৃন্দ যাহারা মহানবী (সাঃ) ও তাঁহার সাথী মুসলমানদিগকে নিজ নিজ জন্মভূমি ও গৃহ হইতে বলপূর্বক তাড়াইয়া দিয়াছে তাহারা নিজেরাই দেশান্তরে মৃত্যু বরণ করিবে।

Visitor Edits

January 10, 2026 11:06 amApproved