২১৭৮

হযরত নবী করীম (সাঃ)-এর নয়জন ঘোরতর শত্রুর প্রসঙ্গ উল্লিখিত হইয়াছে এই আয়াতে। তাহাদের আটজন বদরের যুদ্ধে নিহত হইয়াছিল এবং নবম জন কুখ্যাত আবু লাহাব বদরেরর যুদ্ধে পরাজয়ের খবর শুনিয়া মক্কাতে মারা গিয়াছিল। উক্ত আট ব্যক্তি ছিল: আবু জাহ্‌ল, মুত’ইম বিন্‌ ‘আদী, শাইবাহ বিন রাবীয়াহ্, ‘উত্‌বা বিন রাবীয়াহ্, ওলীদ বিন উতবাহ, উমাইয়া বিন খাল্‌ফ, নাযর বিন হারেস এবং ‘আক্‌বাহ্‌ বিন আবী মুয়াইত। তাঁহারা হযরত নবী আকরাম (সাঃ)-কে হত্যার ষড়যন্ত্র করিয়াছিল। পরিকল্পনা ছিল কোরায়শদিগের প্রত্যেক গোত্র হইতে একজন করিয়া লোক বাছাই করিয়া তাহাদের পরস্পরের সহযোগিতায় ঐক্যবদ্ধভাবে খুনের আক্রমণ রচনা করা, যাহাতে কোন বিশেষ গোত্র তাঁহার হত্যার জন্য একক ভাবে দায়ী না হয়। এই কুচক্রিদলের সদার আবু জাহ্‌ল ছিল এই ষড়যন্ত্রের নেতা।

Visitor Edits

January 12, 2026 4:46 pmApproved