২০৮১

এই আয়াত ইসলাম ধর্মের উত্থান, অগ্রগতি এবং মর্যাদা আলংকারিক ভাষায় উল্লেখ করিয়াছে। প্রকৃতির ইন্দ্রিয় গোচর বিষয়াদির প্রতি দৃষ্টি আকর্ষণ করিয়া এই বাস্তব ঘোষণা বর্ণিত হইয়াছে। সূর্য কোন বস্তুর আড়ালে যতই হেলিতে থাকে ইহার ছায়া ততই প্রলম্বিত হইতে থাকে। সেইরূপে আল্লাহ্ যতক্ষণ পর্যন্ত কোন জাতির পৃষ্ঠপোষকতায় থাকেন ততক্ষণ পর্যন্ত তাহাদের প্রভাব এবং ক্ষমতা বৃদ্ধি পাইতে থাকে। আয়াতের অন্তর্নিহিত মর্ম এই যে, যেহেতু আল্লাহ্‌তা’লা ইসলামের পৃষ্ঠপোষক, সেহেতু ইহার ছায়া পৃথিবীর প্রান্তে প্রান্তে না পৌঁছা পর্যন্ত ব্যাপকভাবে বিস্তার লাভ করিতে থাকিবে এবং বিশ্বের জাতিসমূহ ইসলামের ছায়াতলে আশ্রয় লাভ করিয়া দুর্দশামুক্ত এবং শান্তিপ্রাপ্ত হইবে। আয়াতের মধ্যে উল্লেখিত সূর্য হইতেছে ইসলাম অথবা মহানবী (সাঃ)-এর প্রতীক স্বরূপ।

Visitor Edits

January 9, 2026 6:16 pmApproved