কৃতজ্ঞতার এক অর্থ দান বা প্রদত্ত বস্তুর সদ্ব্যবহার (১৪ঃ৮)। এই আয়াতের মর্ম এই যে, আল্লাহ্তা’লা আমাদিগকে চক্ষু, কর্ণ এবং অন্তঃকরণ দান করিয়াছেন যাহাতে এইগুলির উপযুক্ত ব্যবহার করিয়া আমরা পার্থিব এবং আধ্যাত্মিক উপকার সাধন করি, তাহার নিদর্শনাবলী পর্যবেক্ষণ করি, ঐশী-বাণীসমূহ শ্রবণ করি এবং সঠিক চিন্তা-ভাবনা করি।