১৮৬৩

‘তোমরা উভয়ই’,শব্দের অর্থ দুইটি দলকে বুঝায়, অর্থাৎ হযরত আদম (আঃ)-এর অনুসারীগণ এবং শয়তানের অনুসারী লোকেরা। ‘কুমা’ (তোমরা—দুইয়ের অধিক) এবং ‘জামিয়ান’ (তোমরা সকলে) এই শব্দদ্বয়ও প্রতিপন্ন করে যে, তফসীরাধীন আয়াত দুইজন লোককে বুঝায় না বরং লোকদের দুই শ্রেণী বা দুই দলকে বুঝায়। ৭ঃ২৫ আয়াত ইহা স্পষ্ট করিয়াছে, সেখানে ‘ইহবেতা’ অর্থ ‘তোমরা উভয়ে বাহির হইয়া যাও’ এর পরিবর্তে ‘ইহবেতু’ বহু বচন ব্যবহৃত হইয়াছে যাহার অর্থ ‘তোমরা সকলে বাহির হইয়া যাও’। খুব সম্ভব হযরত আদম (আঃ) তাঁহার জন্মভূমি ইরাক হইতে প্রতিবেশী কোন দেশে হিজরত করিয়াছিলেন। এই হিজরত সম্ভবতঃ স্বল্পস্থায়ী ছিল এবং নাতিদীর্ঘকাল পরে তিনি মাতৃভূমিতে অবশ্যই প্রত্যাবর্তন করিয়া থাকিবেন। ‘মাতাউন ইলা হীন’ (৭ঃ২৫), অর্থ- ‘এক নির্দিষ্টকাল পর্যন্ত জীবিকা নির্বাহের উপকরণ’ এই উক্তির মধ্যেই অস্থায়ী হিজরতের প্রতি ইংগিত রহিয়াছে।

Visitor Edits

January 3, 2026 7:04 amApproved