১৮৪৩

ইসরাঈলীগণ এক দীর্ঘ সময় দাসত্ববন্ধনে মিশরে অতিবাহিত করিয়াছিল, ফলে তাহারা নিজেদের জীবনের চাল-চলনে এবং ধর্মীয় আচার-আচরণে তাহাদের গরু-পূজারী মিশরীয় শাসকগণের অনেক রীতি-নীতি গ্রহণ করিয়াছিল (এনসাইক, রিল, এণ্ড এথিক্স, ১ম খণ্ড, ৫০৭ পৃষ্ঠা)। এই কারণে গরুর প্রতি তাহাদের বিশেষ আসক্তি জন্মিয়াছিল এবং হযরত মূসা (আঃ)-এর অনুপস্থিতির সুযোগে সামিরী তাহাদিগকে গরুর উপাসনা করিতে উদ্বুদ্ধ করিয়াছিল।