১৭৭০

আরবী ভাষায় ‘কুন্’ কোন বস্তুকে উপলক্ষ্য করিয়া বলা ছাড়াও গভীর ইচ্ছা প্রকাশনার্থেও ব্যবহৃত হইয়া থাকে। এক অভিযানে রসূল করীম (সাঃ)-এর খুবই অনুগত এবং অত্যন্ত সাহসী সাহাবী হযরত খায়সামাহ্ (রাঃ) অনুপস্থিত ছিলেন। আঁ-হযরত (সাঃ) তাঁহার অনুপস্থিতি গভীরভাবে উপলদ্ধি করিতেছিলেন। যুদ্ধের মধ্যে ব্যাপৃত থাকা অবস্থায় তিনি অনেক দূরে দেখিতে পাইলেন যে, একজন অশ্বারোহী ব্যক্তি তাঁহার দিকে অত্যন্ত দ্রুত গতিতে আসিতেছে। আঁ-হযরত (সাঃ) চিৎকার করিয়া বলিয়া উঠিলেন, ‘কুন্‌ আবা খায়সামাহ্’ অর্থাৎ ‘খোদাকরুন তুমি আবু খায়সামাহ্ হও’। অতএব ‘কুন্‌’ শব্দের মর্ম হইবে যে, আল্লাহ্‌তা’লা যখন চাহেন কোন জিনিস হউক, উহা হইয়া যায়; অথবা আল্লাহ্ যখন এইরূপ ইচ্ছা প্রকাশ করেন, ইহা সেইরূপ ধারণ করে। শব্দটি এই মতের সমর্থন করে না যে, আত্মা এবং বস্তু আদিযুগীয় বা আল্লাহ্‌তা’লার সহিত সমভাবে চিরস্থায়ী।