১৭৪১

হযরত যাকারিয়্যা (আঃ)-এর দোয়া পূর্ণ ও সফল প্রার্থনার সকল উপাদানে ভরপুর ছিল। কবুল হওয়ার জন্য বা গ্রহণযোগ্য দোয়া বিনয়ের সহিত ঐকান্তিক ভাবে একাগ্রচিত্তে করা উচিৎ । প্রার্থনাকারীর নিজের অসহায় অবস্থা এবং দুর্বলতা স্বীকার করা উচিৎ । দোয়াকারীর অন্তরে অটল বিশ্বাস থাকিতে হইবে যে, আল্লাহ্‌তা’লা দোয়া কবুল করার ক্ষমতার অধিকারী । হযরত যাকারিয়্যা (আঃ)-এর প্রার্থনা এই শর্তগুলি পূরণ করে ।