১৬৫৩

এই আয়াতের দুইটি অর্থ হইতে পারে। (ক) ফিরিশ্‌তা কেবল ফিরিশ্‌তা-প্রকৃতির মানুষের প্রতি অবতীর্ণ হইতে পারে, বিপরীত চরিত্রের মানুষের উপর নহে। তবে কাফেরগণও যদি তাহাদের জীবনে ফিরিশ্‌তাবৎ চারিত্রিক পরিবর্তন আনিতে পারে তাহা হইলে তাহাদের প্রতি ফিরিশ্‌তা অবতীর্ণ হইবে। (খ) এক জাতীয় বস্তু বা সত্তাই শুধু একে অন্যের নমুনা বা আদর্শ হইতে পারে। এই জন্যই একজন মানুষই কেবল মানবজাতির নিকট নবী-রসূল হইতে পারেন, কারণ একমাত্র মানুষই অন্য মানুষের জন্য আদর্শরূপে পরিগণিত হইতে পারে।