‘যুদ্ধের ভয়’ অর্থ মুসলমানদের বিরুদ্ধে মক্কাবাসীরা যে যুদ্ধে লিপ্ত হইয়াছিল এবং পরাজিত হইয়াছিল। তাহারা এইরূপ চরম ভীতিপূর্ণ অবস্থায় বাস করিতেছিল যে, যুদ্ধের ভীতি যেন তাহাদিগকে ‘জুজুর’ ভয়ের মত পাইয়া বসিয়াছিল। আরবী বাক্ধারায় ‘যাকা’ আস্বাদ গ্রহণ শব্দ কখনও কখনও ‘লেবাস’ (পোষাক)-এর জন্য ব্যবহৃত হইয়া থাকে। যেমন আরবী ভাষার প্রসিদ্ধ শ্লোকঃ- কালু ইক্তারিহ্ শাইয়ান নুজিদ লাকা তাব্খাহূ, কুলতু ইত্বাখূলী জুব্বাতাঁ ওয়া কামিসা, অর্থাৎ তাহারা বলিল, আপনার জন্য কি রন্ধন করিব (মানে কি খাইবেন )? আমি বলিলাম, আমার জন্য একটি লম্বা কোট এবং একটি সার্ট পাক করুন।