“এবং যখন আমরা কোন এক নিদর্শনের স্থলে অন্য নিদর্শন আনি” এই আয়াতের অর্থ এই যে, আমরা কোন জাতির উপর হইতে তাহাদের সুমতি বা শুভ পরিবর্তনের কারণে তাহাদের উপরে আসন্ন আযাবকে হটাইয়া দিই অথবা বিলম্বিত করি। এখানে কুরআনের কোন আয়াতকে ‘মনসুখ’ (বাতিল) করার কথা উল্লেখ নাই। কুরআনে এমন কোন আয়াত নাই যাহার সঙ্গে ইহার অন্য আয়াতের অমিল রহিয়াছে, যে কারণে ঐ আয়াতকে মনসুখ বা বাতিল বলিয়া গণ্য করা যাইতে পারে। কুরআনের সকল অংশ একে অন্যের সম্পূরক ও সমর্থক। তফ্সীরাধীন আয়াতে এমন কোন কথাই নাই যাহার মধ্যে মনসুখ বা বাতিলের কোন ধারণার ইঙ্গিত পাওয়া যাইতে পারে।
Visitor Edits