১৪৯৭

এখানে ‘মিনহা’ (বা জায়গা হইতে) শব্দের মধ্যে ‘হা’ (অর্থ এই, ইহা) মৃত্যুর পরে যে জান্নাত উহার প্রতি নির্দেশ করে না, কারণ সেই জান্নাত এমন এক স্থান যেখানে শয়তানের প্রবেশ করা এবং আদম (আঃ)-কে প্ররোচিত করা সম্ভব নয় এবং যে স্থান (জান্নাত) হইতে কেহ কখনো বহিষ্কৃত হয় না (১৫ঃ৪৯)। ইহা এই জগতের ঐ অবস্থাকে নির্দেশ করিতেছে যাহা আপাতঃদৃষ্টিতে পরম সুখ বা স্বর্গবাস বলিয়া প্রতীয়মান হয়: উহার মধ্যে নবী আবির্ভূত হওয়ার পূর্বে মানুষ আপাতঃ সুখময় জীবন উপভোগ করিতে থাকে: সেখানে যদিও তাহারা ভুল বিশ্বাসের শিকার হইয়া থাকে, তথাপি যুগ-নবীকে অস্বীকার না করিলে, তাহারা ঐশী করুণা ও অনুগ্রহ হইতে সম্পূর্ণরূপে বঞ্চিত হয় না, যাহাকে অর্থাৎ সেই অবস্থাকে জান্নাত (বাগান) নামে কুরআন করীমের মধ্যে আখ্যায়িত করা হইয়াছে।

Visitor Edits

January 5, 2026 12:53 pmApproved